মানবাধিকার নিয়ে আমেরিকার বক্তব্য ‘ইতিহাসের তিক্ত উপহাস’: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i83684-মানবাধিকার_নিয়ে_আমেরিকার_বক্তব্য_ইতিহাসের_তিক্ত_উপহাস’_ইরান
ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের তীব্র সমালোচনা করে তেহরান বলেছে, মানবাধিকার নিয়ে আমেরিকা ও তার মিত্ররা যেসব বক্তব্য দেয় তা ‘ইতিহাসের তিক্ত উপহাস’ ছাড়া আর কিছু নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে নিযুক্ত ইরানের প্রতিনিধি মোহাম্মাদ জারেয়িয়ান বুধবার ওই কমিটির সভায় এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০২০ ০২:৫৪ Asia/Dhaka
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (ফাইল ছবি)
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (ফাইল ছবি)

ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদের তীব্র সমালোচনা করে তেহরান বলেছে, মানবাধিকার নিয়ে আমেরিকা ও তার মিত্ররা যেসব বক্তব্য দেয় তা ‘ইতিহাসের তিক্ত উপহাস’ ছাড়া আর কিছু নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে নিযুক্ত ইরানের প্রতিনিধি মোহাম্মাদ জারেয়িয়ান বুধবার ওই কমিটির সভায় এ মন্তব্য করেন।

মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা আরো কঠোর করার যে ঘোষণা দিয়েছে তাকে আন্তর্জাতিক আইন ও নৈতিকতা বিরোধী উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার এ নীতি বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত বহু মানুষের জীবনকে বিপদাপন্ন করে তুলবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে নিযুক্ত ইরানের প্রতিনিধি মোহাম্মাদ জারেয়িয়ান

ওষুধসহ অন্যান্য মানবিক পণ্য ইরানে আমদানির পথে কোনো বাধা নেই বলে আমেরিকা যে দাবি করে তা প্রত্যাখ্যান করে জারেয়িয়ান বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব জরুরি পণ্য আমদানি করতেও ইরানকে হিমশিম খেতে হচ্ছে।

তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিকে জানান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যাংকিং চ্যানেলগুলো আমেরিকার সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপের ভয়ে ইরানের সঙ্গে কোনো লেনদেন করতে নারাজ এবং এ কারণেই তেহরানের পক্ষে জরুরি পণ্যও আমদানি করা সম্ভব হচ্ছে না। আর এর ভুক্তভোগী হচ্ছে ইরানের আপামর জনসাধারণ।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।