আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে প্রয়োজনে সামরিক শক্তি আরও বাড়ানো হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i84197-আজারবাইজান_ও_আর্মেনিয়া_সীমান্তে_প্রয়োজনে_সামরিক_শক্তি_আরও_বাড়ানো_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, উত্তর-পশ্চিম সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজনে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
অক্টোবর ২৭, ২০২০ ১৭:৩৬ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, উত্তর-পশ্চিম সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজনে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলেই আজারবাইজান ও আর্মেনিয়ার অবস্থান। সম্প্রতি এই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে। তাদের ছোড়া কয়েকটি রকেট ইরান ভূখণ্ডেও আঘাত করেছে।

তিনি আজ (মঙ্গলবার) দেশের বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রস্তুতি পর্যালোচনার পর এ কথা বলেন।

মুসাভি আরও বলেন, ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক সীমানা মেনে চলাকে অত্যন্ত গুরুত্ব দেয় ইরান। দেশের জনগণের শান্তি ও নিরাপত্তাকে রেড লাইন হিসেবে উল্লেখ করেন তিনি।

সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ বলেন, তাকফিরি, দায়েশ ও ইহুদিবাদী সন্ত্রাসীরা বিশ্বের সর্বত্রই রয়েছে। যেখানেই তারা যাবে সেখানে সমস্যা ও অনিরাপত্তা সৃষ্টি করবে।

তিনি বলেন, অতীতেও আমরা যেমনটি করেছি আমাদের সীমান্তের কাছে এ ধরণের কোনো সন্ত্রাসীর তৎপরতা থাকলে তা কঠোরভাবে দমন করা হবে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।