ইরান ও তুরস্কের মধ্যে বাণিজ্যিক লেনদেন আবার বাড়বে
https://parstoday.ir/bn/news/iran-i85393-ইরান_ও_তুরস্কের_মধ্যে_বাণিজ্যিক_লেনদেন_আবার_বাড়বে
ইরান ও তুরস্কের বাণিজ্যমন্ত্রী অর্থনৈতিক লেনদেন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। গতরাতে (বুধবার রাতে) ইরানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলী রেজা রা‌য্‌ম হোসেইনি টেলিফোনে তুরস্কের বাণিজ্যমন্ত্রী রুখসার পেকজানের সঙ্গে কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২০ ১৩:৪৮ Asia/Dhaka
  • ইরানের বাণিজ্যমন্ত্রী
    ইরানের বাণিজ্যমন্ত্রী

ইরান ও তুরস্কের বাণিজ্যমন্ত্রী অর্থনৈতিক লেনদেন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। গতরাতে (বুধবার রাতে) ইরানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলী রেজা রা‌য্‌ম হোসেইনি টেলিফোনে তুরস্কের বাণিজ্যমন্ত্রী রুখসার পেকজানের সঙ্গে কথা বলেছেন।

এ সময় ইরানি মন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন কমেছে। এ লেনদেন বাড়াতে হবে।

তিনি আরও বলেন, তুরস্কের ব্যাকগুলোতে ইরানের অর্থ জমা রয়েছে। কিন্তু যেসব পণ্য ইরানের প্রয়োজন সেগুলো তুরস্কে নেই। তুরস্ক কথা দিয়েছে তারা ইরানের জমাকৃত অর্থ ব্যবহার করে চাহিদা অনুযায়ী পণ্যের ব্যবস্থা করবে।

ইরানের বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির আগে ইরান ও তুরস্কের মধ্যে প্রায় এক হাজার কোটি ডলারের বার্ষিক বাণিজ্য ছিল কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তা কমে তিনশ’ কোটি ডলারে নেমে এসেছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য আবারও বাড়বে বলে তিনি জানান।

ফোনালাপে তুরস্কের বাণিজ্যমন্ত্রী রুখসার পেকজানও দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়ানোর ওপর জোর দেন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।