পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে আমেরিকাকে যা করতে হবে
https://parstoday.ir/bn/news/iran-i86002-পরমাণু_সমঝোতায়_ফিরতে_চাইলে_আমেরিকাকে_যা_করতে_হবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে চায় তাহলে তাদেরকে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এরপরই বোঝা যাবে তাদের নতুন সরকার পরমাণু সমঝোতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ তাদেরকে সরাসরি ঘোষণা দিতে হবে এবং খোদ প্রেসিডেন্টকেও এ বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০২১ ১৫:০৩ Asia/Dhaka
  • ডা. বেলায়েতি
    ডা. বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে চায় তাহলে তাদেরকে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এরপরই বোঝা যাবে তাদের নতুন সরকার পরমাণু সমঝোতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ তাদেরকে সরাসরি ঘোষণা দিতে হবে এবং খোদ প্রেসিডেন্টকেও এ বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে।

সর্বোচ্চ নেতার দপ্তরের ওয়েবসাইট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

আলী আকবর বেলায়েতি আরও বলেছেন, পরমাণু সমঝোতা যখন সই হয় তখনও ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। কিন্তু তারা বলেছিল মৌখিক প্রতিশ্রুতিই যথেষ্ট। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তারা মৌখিক প্রতিশ্রুতি মানে নি।

ডা. আলী আকবর বেলায়েতি বলেন, পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তবে আমরা তাদেরকে পরমাণু সমঝোতায় ফেরার জন্য অনুরোধ বা জোরাজুরি করছি না। যদি তারা ফিরতে চায় তাহলে তাদেরকে এভাবে ফিরতে হবে। আর যদি না চায়, না ফিরুক। 

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারতো করেইনি বরং নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা পরমাণু সমঝোতা পরিপন্থী কাজ। কাজেই আমরা তাদেরকে সন্দেহ করতেই পারি।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।