ইরানের মুক্ত অঞ্চলগুলোতে ৫৬ শতাংশ পুঁজি বিনিয়োগ বেড়েছে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i86031-ইরানের_মুক্ত_অঞ্চলগুলোতে_৫৬_শতাংশ_পুঁজি_বিনিয়োগ_বেড়েছে_রুহানি
ইরানের মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতে শতকরা ৫৬ ভাগ বিদেশি পুঁজি বিনিয়োগ বেড়ে যাওয়ার ঘটনাকে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ব্যর্থতা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০২১ ০২:৫৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট হাসান রুহানি
    প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতে শতকরা ৫৬ ভাগ বিদেশি পুঁজি বিনিয়োগ বেড়ে যাওয়ার ঘটনাকে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ব্যর্থতা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানের ছয়টি মুক্ত অর্থনৈতিক অঞ্চলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬০টি নতুন প্রকল্পের উদ্বোধন করে বুধবার একথা বলেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতে পণ্য আমদানি করার পরিবর্তে এ অঞ্চলগুলোকে রপ্তানিকারক অঞ্চলে পরিণত করার কাজে ইরান অনেকাংশে সফল হয়েছে।  

ইরানের মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোর গুরুত্ব তুলে ধরে হাসান রুহানি বলেন, এসব অঞ্চল থেকে বিদেশে রপ্তানি হয়েছে ১৩,৮০০ কোটি ডলারের পণ্য; অন্যদিকে এসব অঞ্চলের জন্য আমদানি হয়েছে ৪,৮০০ কোটি ডলারের পণ্য।

নিষেধাজ্ঞার সময়ে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোর অপরিসীম গুরুত্বের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, গত বছরের তুলনায় চলতি বছর এসব অঞ্চলে ৫৬ শতাংশ বেশি পুঁজি বিনিয়োগ হয়েছে যা এসব অঞ্চলের উন্নয়নে সরকারের সাফল্য তুলে ধরছে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।