ইয়েমেন যুদ্ধের জন্য অবশ্যই আমেরিকাকে জবাবদিহি করতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i88210-ইয়েমেন_যুদ্ধের_জন্য_অবশ্যই_আমেরিকাকে_জবাবদিহি_করতে_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইয়েমেন যুদ্ধের জন্য অন্য কোনো দেশকে অভিযুক্ত না করে বরং আমেরিকাকে এর দায়-দায়িত্ব নিতে হবে। ইয়েমেনে সৌদি আগ্রাসন ও অপরাধযজ্ঞে জন্য ওয়াশিংটনকে জবাবদিহি করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০২১ ০৯:১৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইয়েমেন যুদ্ধের জন্য অন্য কোনো দেশকে অভিযুক্ত না করে বরং আমেরিকাকে এর দায়-দায়িত্ব নিতে হবে। ইয়েমেনে সৌদি আগ্রাসন ও অপরাধযজ্ঞে জন্য ওয়াশিংটনকে জবাবদিহি করতে হবে।

খাতিবজাদে বলেন, ইয়েমেনের সংগ্রামী জনগণের প্রতিরোধের মুখে ছয় বছরের আগ্রাসনের ব্যর্থতা বুঝতে পেরে এখন তারা তাদের নিজেদের দোষ আড়াল করতে অন্যকে দোষারোপ করছে অথচ তাদের ঘৃণ্য দৃষ্টিভঙ্গির কারণে ইয়েমেনের সম্পদ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। ইয়েমেন যুদ্ধের কারণে সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করে আমেরিকা আর্থিকভাবে লাভবান হয়েছে বলেও মন্তব্য করেন খাতিবজাদে।

সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন; আমেরিকা ও পশ্চিমা দেশগুলো এই আগ্রাসনে মদদ দিয়ে আসছে

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ইয়েমেনের জনগণ কখনো আমেরিকা এবং তার মিত্রদের অপরাধ ভুলে যাবে না। খাতিবজাদে আরো বলেন, “মার্কিন নতুন প্রশাসন ইয়েমেন যুদ্ধ বন্ধের চেষ্টা করছে বলে দাবি করে আসছে কিন্তু সৌদি আগ্রাসন বন্ধে আমরা এ পর্যন্ত বাস্তব কোনো পদক্ষেপ নিজে দেখছি না।”#

পার্সটুডে/এসআইবি/৪