ইরানে ২৪ ঘণ্টায় মৃত ১১৭, মোট মৃত ৬২ হাজার ৮৭৬
https://parstoday.ir/bn/news/iran-i89510-ইরানে_২৪_ঘণ্টায়_মৃত_১১৭_মোট_মৃত_৬২_হাজার_৮৭৬
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১১৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬২ হাজার ৮৭৬ জনে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ০২, ২০২১ ১২:০১ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১১৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬২ হাজার ৮৭৬ জনে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে আরও ১১ হাজার ৬৬০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩০ জন। সিমা সাদাত আরও জানান, এ পর্যন্ত মোট ১৯ লক্ষ ৮ হাজার ৯৭৪ ইরানি করোনায় আক্রান্ত হয়েছেন। সৌভাগ্যক্রমে এ পর্যন্ত ১৬ লাখ ৩৩ হাজার ৯৪৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্ব এ ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।