করোনার টিকা তৈরির সরঞ্জাম ইরানে পৌঁছেছে
https://parstoday.ir/bn/news/iran-i90598-করোনার_টিকা_তৈরির_সরঞ্জাম_ইরানে_পৌঁছেছে
করোনাভাইরাসের টিকা ব্যাপক সংখ্যায় তৈরির সরঞ্জাম ইরানে পৌঁছেছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ২৪, ২০২১ ১৬:৩৬ Asia/Dhaka
  • করোনার টিকা তৈরির সরঞ্জাম ইরানে পৌঁছেছে

করোনাভাইরাসের টিকা ব্যাপক সংখ্যায় তৈরির সরঞ্জাম ইরানে পৌঁছেছে।

ইরানের কাস্টমস বিভাগের কর্মকর্তা মেহেরদাদ জামাল আরুতাকি আজ (শনিবার) বলেছেন, ব্যাপক সংখ্যায় করোনার টিকা তৈরির জন্য ব্যবহারযোগ্য ক্লিন রুমসহ আরও কিছু সরঞ্জাম আমরা পেয়েছি।

তিনি আরও বলেন, আজ খুব ভোরে বিমানে করে এসব সরঞ্জাম আনা হয়েছে। এরিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্রও অনুমোদন করা হয়েছে।

Image Caption

 

ইরানের কয়েকটি কোম্পানি করোনার টিকা তৈরির কাজ এগিয়ে নিচ্ছে। এরমধ্যে বারাকাতকোভ নামের টিকা কয়েকটি ধাপ সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে।

এছাড়া ইরান রুশ টিকা স্পুতনিক-ভি দেশে তৈরির সিদ্ধান্ত নিয়েছে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।