ইরানের নীতিতে পরিবর্তন হয়নি, ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার পরিকল্পনা মানবে না
-
ভিয়েনা আলোচনা
পরমাণু সমঝোতায ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনায় তেহরান যে নীতি অনুসরণ করে আসছে তাতে কোনো পরিবর্তন আসেনি। ফলে ধাপে ধাপে তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা মানবে না ইরান।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যখন পরমাণু সমঝোতা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা চলছে তখন ইরানের একটি ঘনিষ্ঠ সূত্র প্রেস টিভিকে এই তথ্য দিয়েছেন। সূত্রটি বলছে, ধাপে ধাপে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার মেনে নেয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই, এই ধরনের কোনো পরিকল্পনাও এজেন্ডাতে নেই।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ধাপে ধাপে পরমাণু সমঝোতায় ফিরে আসার পথ খুঁজছে। এর জবাবে ইরানের ওই সূত্রটি একথা জানিয়েছেন।
নেড প্রাইস গতকাল (শনিবার) আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটনের জন্য এটি গুরুত্বপূর্ণ যে, ইরান তার পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি পূরণ করেছে এবং এখন আমেরিকা ধাপে ধাপে এই সমঝোতায় ফিরতে চায়।#
পার্সটুডে/এসআইবি/২৫