নিজের শয়তানি কর্মকাণ্ডই ইহুদিবাদী ইসরাইলের ধ্বংস ডেকে আনবে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i90736-নিজের_শয়তানি_কর্মকাণ্ডই_ইহুদিবাদী_ইসরাইলের_ধ্বংস_ডেকে_আনবে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ কমান্ডার বলেছেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের অপকর্মগুলো তাদের জন্যই উল্টো ফল বয়ে আনবে। মেজর জেনারেল হোসেইন সালামি গতকাল (সোমবার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০২১ ০০:৩৯ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ কমান্ডার বলেছেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের অপকর্মগুলো তাদের জন্যই উল্টো ফল বয়ে আনবে। মেজর জেনারেল হোসেইন সালামি গতকাল (সোমবার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

তিনি বলেন, ইসরাইলের যেকোনো শয়তানি কর্মকাণ্ডের সমান অথবা তার চেয়ে শক্তিশালী জবাব দেবে ইরান।জেনারেল সালামি বলেন, ইহুদিবাদী ইসরাইল এ অঞ্চলে যেসব দুষ্কর্ম করছে অদূর ভবিষ্যতে এগুলো তাদের জন্যই প্রকৃত বিপদের কারণ হয়ে দাঁড়াবে।

আইআরজিসি’র কমান্ডার বলেন, তারা যদি তাদের অপরাধযজ্ঞ চালিয়ে যেতে থাকে তবে তারা অতীতের চেয়ে দ্রুতগতিতে নিজেদের ধ্বংস ডেকে আনবে। ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসের সবগুলো উপাদান প্রায় প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন।

জেনারেল সালামি বলেন, আপনারা দেখেছেন গত কয়েকদিনে ইসরাইলের অপকর্মগুলোর জবাব দেয়া হয়েছে এবং ইসরাইলের অভ্যন্তরেই তেল আবিবের জন্য ক্ষতিকর কিছু ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে অব্যাহত থাকতে পারে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।