ইরানের উপর আরো চাপ সৃষ্টি করতে চায় আমেরিকা: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/iran-i90758-ইরানের_উপর_আরো_চাপ_সৃষ্টি_করতে_চায়_আমেরিকা_রিপোর্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচির রাশ টেনে ধরতে চায় আবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেশিন মোতায়েন রাখতে চায়। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০২১ ১১:১৯ Asia/Dhaka
  • নেড প্রাইস
    নেড প্রাইস

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচির রাশ টেনে ধরতে চায় আবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেশিন মোতায়েন রাখতে চায়। 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সম্পর্কযুক্ত বার্তা সংস্থা নূর নিউজ গতকাল (সোমবার) এ খবর জানিয়েছে।সংস্থটি এক রিপোর্টে বলেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সম্প্রতি কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আমেরিকার ওই ষড়যন্ত্রের কথা প্রকাশ করেছেন।

ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহালের জন্য ভিয়েনায় চলছে আলোচনা (সাম্প্রতিক ছবি)

নূর নিউজ বলছে, আমেরিকা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রিত পর্যায়ে নিতে চায় আবার ইরানের ওপর নিষেধাজ্ঞাও বহাল রাখতে চায়। যদিও বাইডেন প্রশাসন বার বার বলছে যে, পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পরাজিত হয়েছে তবে তারা নতুন মাত্রায় ইরান-বিরোধী তৎপরতা শুরু করেছে এবং নিজেদের মতো করে বিজয় অর্জনে সচেষ্ট রয়েছে। 

যখন ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহাল ও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা চলছে তখন নূর নিউজ এই অনসন্ধানী রিপোর্ট প্রকাশ করল। এতে বলা হয়েছে- আমেরিকা নিষেধাজ্ঞার ক্ষেত্রে ইরানকে দুইভাগে বিভক্ত করবে। এক ভাগে থাকবে পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত লোকজন এবং অন্যভাগে থাকবে সাধারণ ইরানিরা। পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত লোকজনের ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা বহাল রাখার পরিকল্পনা করছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।