আগামী ২ মাসে এক কোটি ৩০ লাখ মানুষ টিকা নেবে: রুহানি 
https://parstoday.ir/bn/news/iran-i91406-আগামী_২_মাসে_এক_কোটি_৩০_লাখ_মানুষ_টিকা_নেবে_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন,  আগামী দুই মাসের মধ্যে তার দেশের এক কোটি ৩০ লাখ মানুষ করোনাভাইরাসের টিকা গ্রহণ করবে। তিনি জানান, ইরান নিজেই অভ্যন্তরীণভাবে কয়েক রকমের টিকা তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ১০, ২০২১ ০৭:৪৭ Asia/Dhaka
  • আগামী ২ মাসে এক কোটি ৩০ লাখ মানুষ টিকা নেবে: রুহানি 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন,  আগামী দুই মাসের মধ্যে তার দেশের এক কোটি ৩০ লাখ মানুষ করোনাভাইরাসের টিকা গ্রহণ করবে। তিনি জানান, ইরান নিজেই অভ্যন্তরীণভাবে কয়েক রকমের টিকা তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, আগামী ২২ জুলাইয়ের মধ্যে দেশের উচ্চ ঝুঁকি সম্পন্ন  এক কোটি ৩০ লাখ মানুষকে  করোনাভাইরাসের টিকার আওতায় আনা হবে। গতকাল (রোববার) ইরান সরকারের অর্থনৈতিক সমন্বয় বিষয়ক দপ্তরে এক বৈঠকের সময় প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। 

তিনি বলেন, তার প্রশাসন টিকা তৈরির ক্ষেত্রে বড় শক্তিতে রূপান্তরিত হতে চায় তবে দেশের জনগণের জীবন বাঁচানোর জন্য একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা আমদানিও করবে। তিনি বলেন, টিকা তৈরি ও তা সরবরাহ করার প্রক্রিয়া খুব সহজ নয়। টিকা আমদানির ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সামনে বাধা সৃষ্টি করছে বলেও জানান তিনি। তবে এ জটিলতা পেরিয়ে নিয়মিতভাবে টিকা সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।# 

পার্সটুডে/এসআইবি/১০