নৌবাহিনীর কমান্ডারের মন্তব্য
বিশ্বের যেকোনো পানিসীমায় নৌ উপস্থিতি ঘটাতে পারে ইরান
-
ইরানের সাহান্দ ফ্রিগেট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌ বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমার যেকোনো স্থানে তার তার দেশের নৌসেনারা জাহাজ চালিয়ে যেতে পারেন।
গভীর সমুদ্রে সফলতার সঙ্গে একটি মিশন শেষ হওয়ার পর গতকাল মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
শাহরাম ইরানি বলেন, ইরানের নৌ শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন আন্তর্জাতিক পানিসীমায় যেকোনো স্থানে তেহরান নৌ উপস্থিতি ঘটাতে পারে। তিনি আরো বলেন, ইরানই হচ্ছে একমাত্র দেশ যারা নিজেরাই নিজেদের সমুদ্রগামী জাহাজের নিরাপত্তা দিয়ে থাকে।
সম্প্রতি, ইরানের একটি নৌ গ্রুপ ৪৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্বের তিনটি মহাদেশের ৫৫টি দেশ সফর শেষে সফলতার সঙ্গে দেশে ফিরেছে। এই মিশনে অংশ নেয়া কয়েকটি যুদ্ধজাহাজ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। শাহরাম ইরানি বলেন, ইরানের এ বহর ইরানি পানিসীমা থেকে বের হয়ে ভারত মহাসাগর দিয়ে দক্ষিণ আফ্রিকা হয়ে শেষ গন্তব্য রাশিয়ার সেন্টপিটার্সবার্গে পৌঁছায়। সেখানে মহড়ায় অংশগ্রহণ শেষে নৌবহরটি দেশে ফিরে আসে।#
পার্সটুডে/এসআইবি/৮