ইরানের নিরাপত্তার জন্য কোনো হুমকি সহ্য করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়
-
খাতিবজাদে
ইরানের নিরাপত্তার জন্য কোনো হুমকি সহ্য করা হবে না বলে ঘোষণা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ খাতিবজাদে।
তিনি আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে আরও বলেছেন, ইরানের সীমান্তে এবং ইরাকে কয়েকজন সীমান্তরক্ষীকে হত্যার প্রতিক্রিয়ায় কয়েক দিন আগে ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই হামলা চালিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন,ইরাকের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈঠকে বারবারই বলা হয়েছে তারা যেন সন্ত্রাসীদেরকে তাদের ভূখণ্ড অপব্যবহারের অনুমতি না দেন।
তিনি বলেন, ইরান সব সময় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চেষ্টা চালাচ্ছে।
কয়েক দিন আগে আইআরজিসি ইরাকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী ‘হাদকা’র কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘হাদকা’ গোষ্ঠীর সন্ত্রাসীরা কয়েক দিন পরই ইরানের ভেতরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাদের ওপর আঘাত হানা হয়েছে।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।