লেবাননের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন অব্যাহত রাখবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i97462-লেবাননের_প্রতিরোধ_আন্দোলনকে_সমর্থন_অব্যাহত_রাখবে_ইরান
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং দেশটির জনগণের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে ইরান। পাশাপাশি লেবাননের প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক জোরদার করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১৪:৩২ Asia/Dhaka
  • হিজবুল্লাহ প্রতিনিধি আব্দুল্লাহ শফিউদ্দিনের সঙ্গে (বামে) ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
    হিজবুল্লাহ প্রতিনিধি আব্দুল্লাহ শফিউদ্দিনের সঙ্গে (বামে) ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং দেশটির জনগণের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে ইরান। পাশাপাশি লেবাননের প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক জোরদার করা হবে।

লেবাননে নিযুক্ত হিজবুল্লাহর প্রতিনিধি আব্দুল্লাহ শফিউদ্দিনের সঙ্গে গতকাল (বুধবার) এক বৈঠকে এই ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, আরব এ দেশটির জন্য নানা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে তেহরান।

হিজবুল্লাহ প্রতিনিধির মাধ্যমে আমির আব্দুল্লাহিয়ান লেবাননের নতুন সরকারকে অভিনন্দন জানান। তিনি আশা করেন, নতুন সরকার গঠনের পর এখন লেবাননের বিদ্যমান সংকটের সমাধান হবে। বৈরুতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের জন্য তেহরান প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

১৩ মাসের অচল অবস্থার পর গত শুক্রবারে লেবাননে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।