সীমান্তের যে দেশেই ইরানবিরোধী গোষ্ঠীকে মদদ দেয়া হোক তেহরান ব্যবস্থা নেবে
https://parstoday.ir/bn/news/iran-i98294-সীমান্তের_যে_দেশেই_ইরানবিরোধী_গোষ্ঠীকে_মদদ_দেয়া_হোক_তেহরান_ব্যবস্থা_নেবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সীমান্তবর্তী যেকোন দেশই সন্ত্রাসী গোষ্ঠীকে তেহরানের বিরুদ্ধে অস্ত্র ও সমর্থন দিয়ে মদদ দিক না কেন, ইরানের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০২১ ১৩:০৯ Asia/Dhaka
  • জেনারেল রহিম সাফাভি
    জেনারেল রহিম সাফাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সীমান্তবর্তী যেকোন দেশই সন্ত্রাসী গোষ্ঠীকে তেহরানের বিরুদ্ধে অস্ত্র ও সমর্থন দিয়ে মদদ দিক না কেন, ইরানের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হবে না।

সর্বোচ্চ নেতার সামরিক বিষয়ক উপদেষ্টা এবং বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সাবেক কমান্ডার মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি একথা বলেছেন।

তিনি বলেন, "আমাদের আশপাশের সীমান্তবর্তী দেশগুলোকে সতর্ক করে দিচ্ছি যে, যারাই বিপ্লব-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও সমর্থন দিয়ে মদদ দিক না কেন আমরা এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।"

ইরান এবং ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পেক্ষাপটে জেনারেল রহিম সাফাভি এসব কথা বললেন। কুর্দিস্তান অঞ্চলের মাটি ব্যবহার করে বিপ্লব-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ইরানের বিরুদ্ধে নানা তৎপরতা চালাচ্ছে।

জেনারেল রহিম সাফাভি আরো বলেন, "আমরা বারবার বলেছি কুর্দিস্তান অঞ্চল যেন কোনোভাবেই ইরান-বিরোধী তৎপরতার ঘাঁটি হিসেবে ব্যবহৃত না হয়।"

গত ৯ সেপ্টেম্বর ইরানের সামরিক বাহিনী অত্যাধুনিক ড্রোন এবং গাইডেড গোলা ব্যবহার করে কুর্দিস্তান অঞ্চলে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালায়।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।