আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠনে আবারো ইরানের আশা
https://parstoday.ir/bn/news/iran-i99158-আফগানিস্তানে_অংশগ্রহণমূলক_সরকার_গঠনে_আবারো_ইরানের_আশা
তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠন হবে বলে আবারো আশাবাদ ব্যক্ত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আগামীকাল (বুধবার) যখন তেহরানে আফগান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আগ মুহূর্তে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক সংবাদ ব্রিফিংয়ে এ আশাবাদ ব্যক্ত করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ২৬, ২০২১ ১৭:৪২ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদে
    সাঈদ খাতিবজাদে

তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠন হবে বলে আবারো আশাবাদ ব্যক্ত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আগামীকাল (বুধবার) যখন তেহরানে আফগান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আগ মুহূর্তে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক সংবাদ ব্রিফিংয়ে এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আগামীকালের তেহরান সম্মেলনে আফগানিস্তানের প্রতিবেশী  ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। দেশগুলো হচ্ছে ইরান, তাজিকিস্তান উজবেকিস্তান, কিরগিজিস্তান, পাকিস্তান এবং চীন। এছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও সম্মেলনে যোগ দেবেন। তবে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে সরাসরি অংশ না নিয়ে তারা অনলাইনে যুক্ত হবেন।

খাতিবজাদে জানান, সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখবেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি এবং এতে বাণী পাঠাবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

খাতিবজাদে বলেন, এই সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের বার্তা পাঠানোর অর্থ হবে যে, এই অঞ্চলে ইরান শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং এ বিষয়ে অব্যাহতভাবে অবদান রেখে চলেছে- একথার স্বীকৃতি দেয়া।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন