ইরানের আকাশ বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ নয়: ইইউ
https://parstoday.ir/bn/news/iran-i99330-ইরানের_আকাশ_বিমান_চলাচলের_জন্য_ঝুঁকিপূর্ণ_নয়_ইইউ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশ আর বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছে ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩০, ২০২১ ১৫:০৮ Asia/Dhaka
  • ইরানের আকাশ বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ নয়: ইইউ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশ আর বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছে ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি।

ইরানের জাতীয় বিমান সংস্থার প্রধান সিয়াভাশ আমির মাকরি আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল বিষয়ক নিরাপত্তা সংস্থা ২০২০ সালের জানুয়ারিতে ইরানের আকাশকে বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে।

এরপর তারা এক সতর্কবার্তায় জানায়, ইউরোপীয় বিমান কোম্পানিগুলোর কোনো ফ্লাইট ইরানের আকাশে ২৫ হাজার ফুটের কম উচ্চতায় পরিচালনা করা যাবে না।

ইরান সে সময়ই ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল। এরপর ইরানের পক্ষ থেকে নানা তৎপরতা চালানো হয়। এরই ধারাবাহিকতায় এ বছর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইউরোপীয় জোট।

ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই নানা অজুহাতে ইরানের জন্য নানা ধরণের সমস্যা তৈরির চেষ্টা করে যাচ্ছে ইউরোপ ও আমেরিকা।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।