-
এ অঞ্চলে আন্তর্জাতিক ও ভূ-রাজনৈতিক সীমান্তে যেকোনো পরিবর্তনের বিরোধী: আর্মেনিয়ান সমপক্ষের সাথে বৈঠকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী
মে ২১, ২০২৫ ১৪:৫৩পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তামন্ত্রী তার আর্মেনিয়ান সমপক্ষের সাথে এক বৈঠকে, আঞ্চলিক অখণ্ডতা এবং এ অঞ্চলের সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখাকে ইরানের অপরিবর্তনীয় নীতিগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেছেন।
-
পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ বিদেশীরা নয় বরং এই অঞ্চলের দেশগুলোর হাতে লেখা হবে: ইরান
মে ২১, ২০২৫ ১৪:৪৩পার্সটুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন: "পশ্চিম এশিয়ায় টেকসই শান্তি কেবল আঞ্চলিক পক্ষগুলোকে ক্ষমতায়নের মাধ্যমেই অর্জন করা যেতে পারে।"
-
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ‘অমুক কিংবা তমুকের’ অনুমতির তোয়াক্কা করে না: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
মে ২১, ২০২৫ ০৬:৩০পার্সটুডে-ইসলামী বিপ্লবের নেতা আজ (মঙ্গলবার) শহীদ রায়িসিসহ অন্যান্য শহীদদের পরিবার এবং সাম্প্রতিক দশকগুলোতে দায়িত্বশীল শহীদদের পরিবারের সাথে সাক্ষাত করেছেন। সাম্প্রতিক আলোচনায় মার্কিন পক্ষের প্রতি ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেন: বাজে কথা বলার চেষ্টা করো না। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেব না-এটা বলা একটা বড় ভুল। ইসলামী প্রজাতন্ত্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ‘অমুক কিংবা তমুকের’ অনুমতির তোয়াক্কা করে না।
-
গাজায় মানবিক বিপর্যয়; সহজ সমীকরণে আমেরিকার অবস্থান কোথায়?
মে ২০, ২০২৫ ১৬:১৯পার্সটুডে- ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে গাজায় ইহুদিবাদী ইসরাইলের হত্যা-নৃশংসতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নীরবতা এবং নিষ্ক্রিয়তার সমালোচনা করেছে।
-
এটা খুবই বিস্ময়ের যে ইরান পিকাসো গবেষণার কেন্দ্র হয়ে উঠেছে: স্পেনের উপ-রাষ্ট্রদূত
মে ২০, ২০২৫ ১৫:৩১পার্সটুডে- ইরানে নিযুক্ত স্পেনের উপ-রাষ্ট্রদূত, তেহরানের দাফিনেহ জাদুঘরে পাবলো পিকাসোর কাজ পর্যালোচনা করার জন্য আয়োজিত সভায়, ইরানকে পিকাসো গবেষণার বিশ্ব কেন্দ্রে রূপান্তরিত করার ঘোষণা দেন এবং এই মহান শিল্পীকে স্বীকৃতি দেওয়ার গুরুত্বের উপর জোর দেন।
-
অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির জন্য ইরান ও রাশিয়ার পরিকল্পনাগুলো কেমন?
মে ২০, ২০২৫ ১৫:০৬পার্সটুডে- ইরানের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল রাশিয়া সফর করেছেন। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইরানের চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচারের প্রধান সামাদ হাসানজাদেহ।
-
স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে শীর্ষ ১০ দেশের একটি ইরান; ইমেজিং স্যাটেলাইট এখন আরও বেশি নিখুঁত
মে ১৯, ২০২৫ ১৭:৪৮পার্সটুডে- ইরান ৪ মিটারেরও কম নির্ভুলতার বর্ণালী ইমেজিং উপগ্রহ তৈরির ক্ষমতা অর্জন করেছে। এই খবরের পাশাপাশি ইরানের স্যাটেলাইট সংক্রান্ত আরও কিছু খবর এখানে তুলে ধরা হলো।
-
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে: মেজর জেনারেল বাকেরি
মে ১৯, ২০২৫ ১৪:৫৪পার্সটুডে-ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় সনাক্তকরণ, অনুসন্ধান, প্রতিবন্ধকতা এবং ধ্বংসক্ষমতা গত বছরের তুলনায় অনেক বেড়েছে।
-
ইরানে খ্রিস্টান সম্প্রদায় কেমন আছে?
মে ১৮, ২০২৫ ১৬:১৪এই প্রশ্নের উত্তর ইরানি খ্রিস্টান সম্প্রদায়ের দৈনন্দিন জীবনে খোঁজা যেতে পারে; যেখানে ঐতিহাসিক গির্জাগুলো মসজিদের পাশাপাশি ঐশি ধর্মগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
-
মি. ট্রাম্প, ইরানি জনগণকে চিনতে পারেন নি: তেহরানের দৃঢ় প্রতিক্রিয়া
মে ১৮, ২০২৫ ১৬:১০পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি আরব দেশ সফরের সময় যেসব বক্তব্য দিয়েছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের কয়েক জন উচ্চপদস্থ কর্মকর্তা। তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ট্রাম্পের দাবিগুলো কেবল ভিত্তিহীন নয় বরং ইরানসহ এই অঞ্চলের বাস্তবতা সম্পর্কে তার অজ্ঞতার পরিচায়ক।