-
সিস্তান-বালুচিস্তান প্রদেশ থেকে ২ সন্ত্রাসীকে আটক করলো ইরান
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ১৮:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশ থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং কথিত আনসারুল ফুরকানের দুই সদস্যকে আটক করা হয়েছে।
-
সামরিক সম্পর্ক জোরদার করতে হবে: তেহরান-রিয়াদের অভিমত
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ১০:৪৯ইরান এবং সৌদি আরবের নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দু দেশের সামরিক কর্মকর্তারা গুরুত্বারোপ করেছেন।
-
ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে ইরান
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ০৫:৪৬ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান এ হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থি বলে বর্ণনা করেছে।
-
রেডিও তেহরানের জানুয়ারি-২০২৪-এর ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১১:৩৩ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় ২০২৪ সালের জানুয়ারি মাসের ফল ঘোষণা করা হয়েছে।
-
ইসরাইলের সঙ্গে অন্তত অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করুন: ইরানের সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১১:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (সোমবার) আবারও বিশ্বের মুসলিম দেশগুলোকে দখলদার ইসরাইলের সঙ্গে অন্তত অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
-
কাতারি পর্যটকদের জন্য ইরানে এন্ট্রি ভিসা লাগবে না: রাষ্ট্রদূত
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১০:৪০ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরে আসা কাতারের পর্যটকদের জন্য এখন থেকে আর এন্ট্রি ভিসা লাগবে না। গতকাল (রোববার) থেকে তেহরান এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে।
-
নিষেধাজ্ঞা ব্যর্থ; মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষ দশে ইরান
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ০৯:৪৬জুলুম ও আধিপত্যের বিরুদ্ধে অবস্থানের কারণে ইরান সব সময় পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই বিশ্বের খোদাদ্রোহী শক্তির কোপানলে পড়ে ইরান। কিন্তু নিষেধাজ্ঞার পরও দেশটির উন্নয়ন-অগ্রগতি থেমে থাকেনি। মহাকাশ বিজ্ঞানেও ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে ইরান।
-
আঞ্চলিক দেশগুলোর ‘ক্রোধের মাত্রা’ পরীক্ষা করবেন না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ০৬:৫৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিরুদ্ধে পাশ্চাত্যের আগ্রাসী তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আঞ্চলিক দেশগুলোর ‘ক্রোধের মাত্রা’ এর চেয়ে বেশি পরীক্ষা না করার জন্য আমেরিকা ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণের তৃতীয় চালান পাঠালো ইরান
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১৬:৪০ইসলামী প্রজাতন্ত্র ইরান অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধপীড়িত জনগণের জন্য মানবিক ত্রাণের তৃতীয় চালান পাঠিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কলিভান্দ আজ (রোববার) একথা জানিয়েছেন।
-
ইয়েমেন-সিরিয়া ও ইরাকে ইঙ্গো-মার্কিন সন্ত্রাসী হামলা: ইরানের নিন্দা
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১০:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন সামরিক পন্থায় সমস্যা সমাধানের ভুল চিন্তা ও পদ্ধতির পরিণতি। গত রোববার জর্দানের সিরিয়া সীমান্তবর্তী এলাকার একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত ও অপর ৪০ জনের বেশি সেনা আহত হয়। এরপর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জর্দানে তাদের সেনাদের ওপর হামলার প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমের কাছে ঘোষণা করেন।