-
কাবুলে আটক সাংবাদিককে মুক্ত করতে কঠোর চেষ্টা চালাচ্ছে ইরান: মুখপাত্র
আগস্ট ২৪, ২০২৩ ০৬:৫৩আফগানিস্তানে তালেবান সরকারের হাতে আটক ইরানের একজন ফটোগ্রাফারকে মুক্ত করার জন্য তেহরান কূটনৈতিক উপায়ে কঠোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
-
রাশিয়ার সঙ্গে ইরানের নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত
আগস্ট ২৪, ২০২৩ ০৬:১৩রাশিয়ার সঙ্গে ইরানের নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। তিনি দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
-
চলতি বছর ইরান অন্তত দুটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে
আগস্ট ২৩, ২০২৩ ১৬:৩০ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, চলতি ফারসি বছরে তার দেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি অন্তত দুটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে।
-
ইরানের আকাশে ন্যূনতম আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: কমান্ডার
আগস্ট ২৩, ২০২৩ ১৫:১৬ইরানের সশস্ত্র বাহিনীর খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার কাদের রাহিমজাদে বলেছেন, ইরানের আকাশসীমায় ন্যূনতম আগ্রাসনেরও দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আগ্রাসীদের ধরাশায়ী করবে।
-
অত্যাধুনিক ড্রোনসহ সামরিক সরঞ্জামাদি নির্মাণে ইরান স্বয়ংসম্পূর্ণ
আগস্ট ২৩, ২০২৩ ০৯:৪২ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গতকাল একটি অত্যাধুনিক নয়া ড্রোন উন্মোচন করেছেন। গতকাল ছিল ইরানে প্রতিরক্ষা শিল্প দিবস। ওই দিবস উপলক্ষে প্রতিরক্ষা বিভাগ এ ক্ষেত্রে তাদের নতুন নতুন অর্জনগুলো প্রদর্শনীর আয়োজন করে।
-
ইরানে অভ্যন্তরীণ গম উৎপাদন স্পর্শ করল এক কোটি টনের মাইলফলক
আগস্ট ২৩, ২০২৩ ০৬:০৭ইরানে গম উৎপাদনের পরিমাণ এক কোটি (১০ মিলিয়ন) মেট্রিক টনের মাইলফলক স্পর্শ করেছে। দেশের কৃষি মন্ত্রণালয় ও সরকারি ট্রেডিং কর্পোরেশন বা জিটিসি জানিয়েছে, চলতি বছর কৃষকরা অভ্যন্তরীণ বাজারে ১০ মিলিয়ন মেট্রিক টন গম বিক্রি করেছেন।
-
আগ্রাসন চালানোর পরিকল্পনাকারীর দু’হাত কেটে ফেলবে ইরান: রায়িসি
আগস্ট ২৩, ২০২৩ ০৬:০০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তেহরান বিশ্বের সব দেশের সঙ্গে আলোচনা ও সংলাপের পক্ষপাতি হলেও কেউ যদি তার দেশে আগ্রাসন চালানোর পরিকল্পনা করে তবে তার দু’হাত কেটে ফেলা হবে।
-
অত্যাধুনিক ড্রোন মোহাজের-১০ উন্মোচন করলেন প্রেসিডেন্ট রায়িসি
আগস্ট ২২, ২০২৩ ১৩:১১ইরানের প্রতিরক্ষা শিল্পের সর্বশেষ উদ্ভাবনী 'মোহাজের-১০' নামের ড্রোন উন্মোচন করা হলো আজ। ফার্সি ৩১ মোরদদ প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ওই ড্রোন উন্মোচন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।
-
শহীদদের রক্তে রয়েছে বরকত: ইরানের সর্বোচ্চ নেতা
আগস্ট ২২, ২০২৩ ১১:১০ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবের পরপরই সামরিক দিক থেকে উন্নত সব দেশ একত্রিত হয়ে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তখন সবেমাত্র বিপ্লব সফল হয়েছে এবং দেশ নানা সমস্যায় জর্জরিত। কিন্তু যোদ্ধারা ও শহীদেরা তাদের প্রচেষ্টায় এই সর্বাত্মক হামলা নস্যাৎ করতে সক্ষম হন।
-
ইরানের তেল বিক্রির পরিমাণ নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থার চেয়ে বেশি: অ্যানালাইসিস রিপোর্ট
আগস্ট ২২, ২০২৩ ০৭:০৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির পরিমাণ নিষেধাজ্ঞা কঠোর করার আগের অবস্থা ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক ট্যাংকার ট্রাকিং সার্ভিস গতকাল (সোমবার) এই তথ্য দিয়েছে।