-
‘পরমাণু কর্মসূচি জোরদার করতে ইরান ভিয়েনা আলোচনার জন্য অপেক্ষা করবে না’
ডিসেম্বর ২১, ২০২২ ০৮:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহম্মাদ ইসলামি বলেছেন, তেহরান তার পরমাণু কর্মসূচি জোরদার করতে ভিয়েনা আলোচনার জন্য অপেক্ষা করবে না। শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে।
-
ফিলিস্তিনি জনগণ অচিরেই তাদের মাতৃভূমি মুক্ত করবে: জেনারেল কায়ানি
ডিসেম্বর ২১, ২০২২ ০৭:১৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ফিলিস্তিনি জনগণ শিগগিরই তাদের মাতৃভূমি ইসরাইলি দখলদারিত্ব থেকে মুক্ত করবে। তিনি ইহুদিবাদী ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামলা চালিয়ে বিনা জবাবে পার পেয়ে যাওয়ার দিন শেষ হয়ে এসেছে।
-
পরমাণু সমঝোতার ব্যাপারে পাশ্চাত্যকে ‘গঠনমূলক’ ভূমিকা নিতে হবে: ইরান
ডিসেম্বর ২১, ২০২২ ০৭:০৪ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য এতে স্বাক্ষরকারী অপর পক্ষগুলোকে ‘গঠনমূলক ও বাস্তবসম্মত’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত এই সমঝোতা পুনরুজ্জীবনের স্থগিত হয়ে যাওয়া আলোচনা আবার চালু করার জন্য পশ্চিমা দেশগুলোকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।
-
কানাডার ভ্যাঙ্কুভারে প্রচণ্ড তুষারঝড়; যান চলাচল বন্ধ, বিমানের ফ্লাইট বাতিল
ডিসেম্বর ২১, ২০২২ ০৬:৫৫কানাডার প্রশান্ত মহাসাগর উপকূলীয় ভ্যানকুভার এলাকায় ভয়াবহ তুষার ঝড়ে মারাত্মক রকমের বরফ পড়েছে এবং দৃষ্টিসীমা একেবারে সীমিত হয়ে এসেছে। এর ফলে গতকাল মঙ্গলবার ওই এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বিমানের শত শত ফ্লাইট বাতিল হয়েছে। ভাঙ্কুভারে অবস্থিত কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে'র কয়েকদিন আগে এই দুর্যোগপূর্ণ অবস্থা দেখা দিল।
-
মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়িয়ে চলা আমাদের অপরিবর্তনীয় নীতি: আমির-আব্দুল্লাহিয়ান
ডিসেম্বর ২১, ২০২২ ০৬:৪৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নে কাজ করার ব্যাপারে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, এই কৌশলগত অঞ্চলের নিরাপত্তা শুধুমাত্র এখানকার দেশগুলোর মাধ্যমেই রক্ষা করা সম্ভব।
-
মানবাধিকারের প্রতি আমেরিকার ভুয়া সমর্থন আরেকবার স্পষ্ট হলো: ইরান
ডিসেম্বর ২১, ২০২২ ০৬:৪০ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী পিপলস মুজাহেদিন বা এমকেও’র রিংলিডারকে বড় করে তুলে ধরার জন্য মার্কিন সরকারের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে ইরানের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যাকারী এই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে মৈত্রীর বন্ধন পুনর্ব্যক্ত করার জন্যও ওয়াশিংটনকে ধিক্কার জানিয়েছে ইরান।
-
নর্থ ক্যারোলাইনায় ভূমিকম্পের আঘাত, হাজারো মানুষ বিদ্যুৎবিহীন
ডিসেম্বর ২১, ২০২২ ০৬:৩২আমেরিকার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রাণঘাতি ভূমিকম্পের আঘাতে অন্তত দুই ব্যক্তি নিহত এবং বেশ কয়কজন আহত হয়েছেন। ভূমিকম্পের ফলে বড় রকমের ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বিরাট এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
-
সন্ত্রাসী গোষ্ঠী আইএস সৃষ্টিতে আমেরিকার ভূমিকা সবাইকে জানাতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ডিসেম্বর ২০, ২০২২ ১৭:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শাহচেরাগে সন্ত্রাসী হামলার ঘটনার মূল হোতা দায়েশ বা আইএস ছাড়াও এর মূল পৃষ্ঠপোষকরা ও আইএস’র প্রতিষ্ঠাতারা অর্থাৎ আমেরিকা ও এর সহযোগীরা এই অপরাধের সঙ্গে জড়িত। তারা এতোটাই মিথ্যাবাদী ও ভণ্ড যে, মুখে মানবাধিকারের শ্লোগান দেয়, কিন্তু বাস্তবে বিভিন্ন বিপজ্জনক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলে।
-
চীন সীমান্তে নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়ানোর দাবি করল ভারত
ডিসেম্বর ২০, ২০২২ ১৭:০৫ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে বিরোধপূর্ণ একটি সীমান্ত এলাকায় তার দেশ নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়িয়েছে। বিজেপি সরকার চীনের হুমকির ব্যাপারে উদাসীন বলে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তার প্রতিক্রিয়ায় এ তথ্য জানান তিনি।
-
‘এফআইআর’ থেকে বাঁচতে অমিত শাহের জুতো পালিশ করতে দিল্লি গেছেন শুভেন্দু'!
ডিসেম্বর ২০, ২০২২ ১৫:১৩ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের এফআইআর থেকে বাঁচতে অমিত শাহের জুতো পালিশ করতে দিল্লি গেছেন শুভেন্দু।