-
কোনো অবস্থাতেই পরমাণু যুদ্ধ হতে দেয়া যাবে না: আমেরিকা
ডিসেম্বর ০৮, ২০২২ ০৬:৪৪বিশ্বে ‘যেকোনো মূল্যে পরমাণু যুদ্ধ ঠেকিয়ে রাখতে হবে’ বলে মন্তব্য করেছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধের কারণে পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়ে যাচ্ছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করার পর ওয়াশিংটনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।
-
ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হবে; পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কাও থাকবে: পুতিন
ডিসেম্বর ০৮, ২০২২ ০৬:৩৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার দেশের সামরিক অভিযান ‘দীর্ঘকাল’ ধরে চলতে পারে বলে আভাস দিয়েছেন। তিনি বলেছেন, অভিযানের সবগুলো লক্ষ্য অর্জন সময়সাপেক্ষ ব্যাপার তবে এরইমধ্যে কয়েকটি বড় ধরনের লক্ষ্য অর্জিত হয়েছে।
-
বিশ্বকাপ ফুটবল: মরক্কোর জাতীয় দল ও জনগণকে অভিনন্দন জানাল ইরান
ডিসেম্বর ০৮, ২০২২ ০৬:২৪বিশ্বের প্রথম মুসলিম ও আরব দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় মরক্কোকে অভিনন্দন জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (বুধবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে আরবি ভাষায় দেয়া এক পোস্টে এ অভিনন্দন জানান।
-
ইউরোপের মিডিয়া সন্ত্রাসের শিকার ইরান: প্রেস টিভি
ডিসেম্বর ০৮, ২০২২ ০৬:২০মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র দ্বৈত নীতির তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি। চ্যানেলটি এক বিবৃতিতে বলেছে, ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের ‘মিডিয়া সন্ত্রাসের’ অংশ হিসেবেই ইউরোপের শীর্ষস্থানীয় স্যাটেলাইট ক্যারিয়ার থেকে এই চ্যানেলকে সরিয়ে ফেলা হয়েছে।
-
রাশিয়ার নিরাপত্তা নিয়ে ম্যাক্রনের প্রস্তাবের জবাবে যা বলল রাশিয়া
ডিসেম্বর ০৭, ২০২২ ১৭:৩৩ইউক্রেন সংঘাত অবসানের জন্য ভবিষ্যতের যেকোন আলোচনায় রাশিয়ার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে প্রস্তাব দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
-
কোভিড বিধিনিষেধ উল্লেখযোগ্য মাত্রায় শিথিলের ঘোষণা দিল চীন
ডিসেম্বর ০৭, ২০২২ ১৭:২৮দেশব্যাপী কোভিড বিধিনিষেধ উল্লেখযোগ্য মাত্রায় শিথিল করার ঘোষণা দিয়েছে চীন সরকার। গত তিন বছর ধরে কোভিড মহামারি মোকাবিলার জন্য চীন সরকার এই বিধি নিষেধ আরোপ করে রেখেছিল।
-
ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
ডিসেম্বর ০৭, ২০২২ ১৭:২৬তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে লিটন দাসের দল। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেবার ওয়ানডেতে প্রতিবেশীদের ২-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল টাইগাররা।
-
সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলা খারিজ করল মার্কিন আদালত
ডিসেম্বর ০৭, ২০২২ ১৭:০৫সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক এবং দৈনিক ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যা মামলা খারিজ করে দিয়েছে মার্কিন ফেডারেল আদালত। এ মামলায় জামাল খাশোগি হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
-
সংসদের শীতকালীন অধিবেশনে কক্ষ সমন্বয়ের জন্য বিরোধীদের বৈঠক
ডিসেম্বর ০৭, ২০২২ ১৫:০৯সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৈঠক ডেকেছিলেন। আজ (বুধবার) দিল্লিতে ওই বৈঠকে বামপন্থী বিভিন্ন দল, ডিএমকে, আরজেডি, এনসিপি, ন্যাশনাল কনফারেন্স, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টিসহ ১৩টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
-
১০ ডিসেম্বরের আগেই নয়াপল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষ, নিহত ১
ডিসেম্বর ০৭, ২০২২ ১৫:০৬বাংলাদেশের রাজনীতি মূলত এখন ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে আবর্তিত। আর ১০ ডিসেম্বরে বিএনপির সমাবেশের স্থান কোথায় হবে তা নিয়ে সরকার ও বিএনপির মধ্যে এখনো চলেছে টানাপড়েন। যদিও ডিএমপি কমিশনার সাফ জানিয়ে দিয়েছেন নয়াপল্টনে কোনভাবেই সমাবেশ করতে দেয়া হবে না বিএনপিকে।