যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিবৃতি সত্যের বিকৃতি: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের যৌথ বিবৃতিটি সত্যের বিকৃতি।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের হস্তক্ষেপমূলক বিবৃতির জবাবে লিখেছেন: নিঃসন্দেহে, এই অঞ্চলের সম্মিলিত নিরাপত্তা নিয়ে ইরান অন্য যেকোনো পক্ষের চেয়ে বেশি উদ্বিগ্ন। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের উচিত হবে না সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘনকারীর কাছে আশ্রয় নেওয়া।
বাকায়ি জোর দিয়ে বলেন: দক্ষিণের প্রতিবেশীদের জিজ্ঞাসা করা উচিত, কেন তারা নিজেরাই সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতি এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম লঙ্ঘন করে তাদের মুসলিম প্রতিবেশীর বিরুদ্ধে আগ্রাসী হামলায় যোগ দিয়েছে এবং তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে বা সেখান থেকে গোলাবর্ষণের অনুমতি দিয়েছে?
তিনি আরও বলেন: কেন তারা ধ্বংসাত্মক অস্ত্র প্রতিযোগিতা এবং শত শত বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র ক্রয় ও মজুদের ফলাফলের বিষয়ে নয়, যার কোনো প্রতিরক্ষামূলক যৌক্তিকতা নেই? কেন তারা আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের বারবার আগ্রাসন এবং ফিলিস্তিনি ও লেবাননের ভূখণ্ড দখলকে উপেক্ষা করে?
বাকায়ি আরো বলেছেন, কেন তারা কোনো আন্তর্জাতিক তত্ত্বাবধানের বাইরে থাকা দখলদার ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগার নিয়ে নীরব, অথচ এমন একটি দেশের প্রচলিত প্রতিরক্ষা সক্ষমতাকে "হুমকি" হিসেবে উপস্থাপন করা করছে যে দেশটি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে বারবার হুমকি ও আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে?
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন: এটা সকলের কাছে স্পষ্ট হওয়া উচিত যে, ইরানের সামরিক সক্ষমতা আগ্রাসন ও অপরাধের বিরুদ্ধে ইরানি জাতির বৈধ আত্মরক্ষার সহজাত অধিকারের নিশ্চয়তা দেয় এবং একই সাথে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে।#
পার্সটুডে/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।