সর্বশেষ খবর
  • জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানালো ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানালো ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    নভেম্বর ১০, ২০২২ ১২:০১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

  • জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে জি-সেভেন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

    জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে জি-সেভেন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

    নভেম্বর ১০, ২০২২ ০৮:২৫

    শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-সেভেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিবৃতি প্রকাশ করে জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, এ বিবৃতি প্রকাশের মাধ্যমে ইরানে নৈরাজ্য ও সহিংসতাকে উস্কে দেয়া হয়েছে এবং সন্ত্রাসী হামলার প্রতি সমর্থন জানানো হয়েছে। বিবৃতি প্রকাশকারীদেরকে ইরানি জনগণের কাছে জবাবদিহী করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

  • ‘গ্রামে-গঞ্জে এখনও রেডিও তেহরানের কদর আছে’

    ‘গ্রামে-গঞ্জে এখনও রেডিও তেহরানের কদর আছে’

    নভেম্বর ১০, ২০২২ ০৬:২২

    আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশাকরি আল্লাহ তায়ালার কৃপায় সবাই কুশলেই আছেন। দীর্ঘদিন আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পত্র লিখা হয়নি নানান কাজে ব্যস্ততার কারণে। তবে অনুষ্ঠান শুনতে কোনদিনই ভুল করিনি।

  • আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতেই থাকবে: ক্রেমলিনের মুখপাত্র

    আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতেই থাকবে: ক্রেমলিনের মুখপাত্র

    নভেম্বর ১০, ২০২২ ০৫:২০

    আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল যা-ই হোক না কেন, তাতে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন যে রকম তলানিতে ঠেকে আছে, সে রকমই থাকবে বলে মনে করছে ক্রেমলিন। ইউক্রেনে রুশ বাহিনীর হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন এতটা খারাপ যে দুই দেশের সম্পর্ক কখনো এতটা তলানিতে ঠেকেনি।

  • খেরসন শহরে বেকায়দায় রাশিয়া: সেনা প্রত্যাহারের ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

    খেরসন শহরে বেকায়দায় রাশিয়া: সেনা প্রত্যাহারের ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

    নভেম্বর ১০, ২০২২ ০৪:৫৪

    ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। গতকাল (বুধবার) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রাশিয়ার দখলে থাকা খেরসন শহর থেকে রুশ সেনাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনাদের পাশাপাশি বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে: সেনাবাহিনীকে শি জিনপিং

    যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে: সেনাবাহিনীকে শি জিনপিং

    নভেম্বর ১০, ২০২২ ০৪:২৭

    চীনের জাতীয় নিরাপত্তা ক্রমবর্ধমানভাবে অস্থিতিশীলতার মুখোমুখি হচ্ছে জানিয়ে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। রেকর্ড তৃতীয় মেয়াদে সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণের পর পিপলস লিবাবেশন আর্মিকে (পিএলএ) সক্ষমতা বাড়াতে এবং যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।

  • মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে তেহরান: ইতালি

    মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে তেহরান: ইতালি

    নভেম্বর ১০, ২০২২ ০৪:০৮

    আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি। তিনি বুধবার তার ইরানি সমকক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় [মধ্যপ্রাচ্যে] শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে তেহরান।

  • রাশিয়াকে ইরান ক্ষেপণাস্ত্র দিয়েছে এমন কোনো প্রমাণ নেই: পেন্টাগন

    রাশিয়াকে ইরান ক্ষেপণাস্ত্র দিয়েছে এমন কোনো প্রমাণ নেই: পেন্টাগন

    নভেম্বর ১০, ২০২২ ০৩:৫৯

    ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে এমন কোনো প্রমাণ আমেরিকা পায়নি। যুদ্ধে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের পরিমাণ দ্রুত কমে যাওয়ার কারণে তেহরান মস্কোকে ক্ষেপণাস্ত্রের চালান দিতে শুরু করেছে বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ার কয়েক দিনের মাথায় এ বক্তব্য দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগন।

  • গুজরাট বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে প্রার্থীদের জয়-পরাজয়ে ভূমিকা রাখবে মুসলিম ভোটাররা

    গুজরাট বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে প্রার্থীদের জয়-পরাজয়ে ভূমিকা রাখবে মুসলিম ভোটাররা

    নভেম্বর ০৯, ২০২২ ১৭:০৪

    ভারতে বিজেপিশাসিত গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে প্রার্থীদের জয়-পরাজয়ে ভূমিকা রাখবে মুসলিম ভোটাররা।