-
চীনের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা বিস্তারের অঙ্গীকার
অক্টোবর ২৪, ২০২২ ১৪:১৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তৃতীয় মেয়াদের চীনের নেতা নির্বাচিত হওয়ায় এবং দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর এই অভিনন্দন বার্তা পাঠালেন ইরানের প্রেসিডেন্ট।
-
ঘূর্ণিঝড় সিত্রাং রূপ নিচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে; মোকাবেলায় প্রস্তুত সরকার
অক্টোবর ২৪, ২০২২ ১৩:৪৭ঘূর্ণিঝড় সিত্রাং রুপ নিচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে। আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে এমন তথ্যই মিলছে। সর্বশেষ আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হচ্ছে, সিত্রাংয়ে বাতাসের একটানা গতিবেগ ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাধারণত ট্রপিক্যাল সাইক্লোনে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
-
‘দু’পক্ষের আলাপচারিতায় জমজমাট আড্ডা হয় প্রিয়জন অনুষ্ঠানে’
অক্টোবর ২৪, ২০২২ ০৮:০৫প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। সোমবার রেডিও তেহরানের শ্রোতাদের অত্যন্ত আনন্দের দিন। এদিন যে রেডিও তেহরানে দারুণ আড্ডা বসে। এ আড্ডার এক প্রান্তে থাকেন আশরাফুর রহমান, আকতার জাহান ও নাসির মাহমুদ। অন্য প্রান্তে থাকেন বাংলাভাষী হাজার হাজার শ্রোতা।
-
‘ডার্টি বোমা’ মোতায়েন: রাশিয়া-ইউক্রেন দুপক্ষই পরস্পরকে দোষারোপ করছে
অক্টোবর ২৪, ২০২২ ০৬:৫৪রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন এমন উসকানি সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে যার মধ্যে কোনো ডার্টি বোমা ব্যবহারের বিষয় থাকতে পারে। ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক যা তেজস্ক্রিয় আবর্জনা ছড়ায়।
-
হামলায় সালমান রুশদির একহাত ও এক চোখ অকেজো হয়ে গেছে
অক্টোবর ২৪, ২০২২ ০৫:৩৮বিতর্কিত ও কুখ্যাত লেখক সালমান রুশদির ওপর সম্প্রতি যে হামলা হয়েছে তার ফলে একটি চোখের দৃষ্টিশক্তি এবং একটি হাত সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। গত ১২ আগস্ট নিউ ইয়র্কের একটি শিক্ষা কেন্দ্রে হলভর্তি দর্শকের সামনে বক্তৃতা দেয়ার প্রস্তুতিকালে সালমান রুশদির ওপর ওই হামলা হয়।
-
ইসরাইল, আমেরিকা, সৌদি মিলে ইরান-বিরোধী অশুভ চক্র গড়ে তুলেছে: কমান্ডার
অক্টোবর ২৪, ২০২২ ০৪:৫২ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা এবং সৌদি আরব মিলে ইরান-বিরোধী একটি অশুভ বলয় গড়ে তুলেছে। এই বলয় ইরানের ভেতরে সাম্প্রতিক সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য ষড়যন্ত্র করেছে।
-
ড্রোন উড়ানোর পরই সব দাবি আদায় হচ্ছে: লেবাননের হিজবুল্লাহ
অক্টোবর ২৩, ২০২২ ১৭:৪৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সদস্য শেখ নাবিল কাউক বলেছেন, লেবানন বড় ধরণের বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে।
-
তৃণমূল বিধায়ক অজিতকে ‘চোর’ বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, পাল্টা জবাব অজিতের
অক্টোবর ২৩, ২০২২ ১৬:৫৩ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কো–অর্ডিনেটর ও বিধায়ক অজিত মাইতিকে ‘চোর’ বলে কটাক্ষ করেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এমপি।
-
রয়েছে ইরান ও চীন সম্পর্কিত ডকুমেন্ট
অক্টোবর ২৩, ২০২২ ১৬:৫০মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো বাড়ি থেকে উদ্ধার করা স্পর্শকাতর গোপন নথিপত্রের মধ্যে রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং চীন সম্পর্কিত অত্যন্ত স্পর্শকাতর কিছু ডকুমেন্ট।
-
'বিজেপি সরকারের অধীনে আপেল চাষীরা পুরোপুরি শোষিত হচ্ছে'
অক্টোবর ২৩, ২০২২ ১৬:৪৬ভারতের হিমাচল প্রদেশের কংগ্রেস নেতা ও দলটির জাতীয় মুখপাত্র কুলদীপ সিং রাঠোর বলেছেন, বিজেপি সরকারের অধীনে আপেল চাষীরা সম্পূর্ণ শোষিত হচ্ছে। প্রধানমন্ত্রীর শিল্পপতি বন্ধু গৌতম আদানি প্রতি কেজি ৭০/৭২ টাকায় আপেল কেনেন এবং তা প্রতি কেজি ২৫০/৩০০ টাকায় বিক্রি করেন।