-
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মিয়ানমারের গুলি, স্থানীয়রা আতঙ্কিত
অক্টোবর ২৩, ২০২২ ১৪:০৮আবারো মিয়ানমার বাংলাদেশ সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে স্টেনগানের ছোড়া গুলি এসে পড়েছে বাংলাদেশ ভূখণ্ডে। এ সময় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের সীমান্ত এলাকার স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পাহাড়ি এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
-
রাশিয়ার ওপর হামলা চালাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো ইউক্রেন
অক্টোবর ২৩, ২০২২ ১৩:১০ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে রাশিয়ার পরমাণু হামলা চালানোর জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের ওপর বিশ্ববাসীর উচিত হামলা চালানো।
-
তুরস্কে ইরানের গ্যাস রপ্তানি বাড়াতে বসতে পারে নতুন পাইপলাইন
অক্টোবর ২৩, ২০২২ ০৭:৪৭ইরান থেকে তুরস্কে গ্যাস রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য দু’দেশের মধ্যে একটি নতুন পাইপলাইন স্থাপনের ব্যাপারে আলোচনা করেছে তেহরান ও আঙ্কারা। ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা ‘শানা’ এ খবর জানিয়ে বলেছে, পাইপলাইন স্থাপনের ব্যাপারে আঙ্কারায় দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
-
মার্কিনীদের ভণ্ডামির স্বরূপ আবার উন্মোচিত হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ২৩, ২০২২ ০৭:৪৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিনীরা মুখে এক ধরনের কথা বলে এবং বাস্তবে ভিন্ন ধরনের কাজ করে। তারা গণমাধ্যমের সামনে মহড়া দিতে বেশি পছন্দ করে বলেও তিনি মন্তব্য করেছেন।
-
খেরসন অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযান প্রতিহত করা হয়েছে: রাশিয়া
অক্টোবর ২৩, ২০২২ ০৭:৩৫রাশিয়া বলেছে, দেশটির সেনাবাহিনী খেরসন অঞ্চল ইউক্রেনের সেনাদের একটি হামলা প্রতিহত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী একটি চতুর্মুখী হামলা চালিয়েছিল যা নস্যাত করে দেয়া হয়েছে এবং হামলাকারীরা তাদের আগের অবস্থানে ফিরে গেছে।
-
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রপ্তানি ৪০% বৃদ্ধি পেয়েছে: প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ২৩, ২০২২ ০৭:৩০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিগত এক বছরে রপ্তানি আয় শতকরা ৪০ ভাগ বেড়েছে। এর মধ্যে তেল বহির্ভূত পণ্যের রপ্তানি বেড়েছে শতকরা ১৩ ভাগ। তিনি আরো বলেছেন, ইরানি জাতি যেমন ইরাকের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধে জয়লাভ করেছে তেমনি চলমান নিষেধাজ্ঞার যুদ্ধেও নিশ্চিত বিজয়ী হবে।
-
৬ মাসে রপ্তানি করা ইরানি স্টিলের শতকরা ২২ ভাগ কিনেছে ইরাক
অক্টোবর ২৩, ২০২২ ০৭:০৭ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে গত ছয় মাসে যে পরিমাণ স্টিল রপ্তানি করা হয়েছে তার শতকরা ২১.৭ ভাগ কিনে নিয়েছে প্রতিবেশী ইরাক। ইরানের রাষ্ট্র পরিচালিত মাইনিং অ্যান্ড মেটালস হোল্ডিং এই তথ্য জানিয়েছে।
-
‘ন্যাটো ছাড়াই রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা’
অক্টোবর ২৩, ২০২২ ০৬:৫৮মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস বলেছেন, কোনো ন্যাটো দেশের সহযোগিতা ছাড়াই রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা। রাশিয়ার পক্ষ থেকে কোনো সদস্য হুমকিগ্রস্ত না হওয়ার পরেও আমেরিকা একাজ করতে পারে।
-
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না: ফখরুল
অক্টোবর ২২, ২০২২ ২০:৪৭তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার) বিকেলে খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
-
‘ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পরিবেশিত রংধনু আসরটি ছিল সত্যিই অনবদ্য’
অক্টোবর ২২, ২০২২ ২০:৪১সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। চিঠির শুরুতে রইল হেমন্তের ঋতুর শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে সবাই সুস্থ ও ভালো আছেন।