-
জেলেনস্কির আহ্বান প্রত্যাখ্যান; রাশিয়ায় আগাম হামলা চালাবে না আমেরিকা
অক্টোবর ০৯, ২০২২ ০৩:৫২ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার উপর ‘আগাম হামলা’ চালাবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল ওয়াশিংটনে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না।
-
তেল চুরি বন্ধ করে সেনা প্রত্যাহার করুন: ওয়াশিংটনকে দামেস্ক
অক্টোবর ০৯, ২০২২ ০৩:২৩আমেরিকার পক্ষ থেকে সিরিয়ার তেল চুরির তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। একইসঙ্গে দেশটি সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছে, সিরিয়ায় অবৈধভাবে মোতায়েন মার্কিন সেনারা দেশটির তেল চুরি করে প্রতিবেশী ইরাকে নিয়ে যাচ্ছে। আমেরিকা এর মাধ্যমে উপনিবেশবাদী যুগে ফিরে যেতে চায়।
-
শত্রুদের ‘হাইব্রিড হুমকি’ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
অক্টোবর ০৯, ২০২২ ০৩:০০ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শত্রুরা তার দেশের বিরুদ্ধে ‘হাইব্রিড হুমকি’ সৃষ্টি করতে চায়। এ ধরনের হুমকি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।
-
ইরানে শত্রুদের অলীক কল্পনা বাস্তবায়িত হবে না: প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ০৯, ২০২২ ০২:৫১ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুরা ইরানের বিশ্ববিদ্যালয় ও স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টি করে তাদের অলীক কল্পনাগুলোকে বাস্তবায়ন করতে চায়; কিন্তু ইরানের দূরদর্শী শিক্ষক ও শিক্ষার্থীদের সতর্ক অবস্থানের কারণে তাদের সে কল্পনা কোনোদিন বাস্তবরূপ লাভ করবে না।
-
ইয়েমেনে ২০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
অক্টোবর ০৮, ২০২২ ২২:১৮ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির ১৪টি প্রদেশের ২৭টি শহরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
-
সম্ভাব্য যেকোন হুমকি মোকাবেলায় প্রস্তুত: হিজবুল্লাহ
অক্টোবর ০৮, ২০২২ ১৮:৩৭লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী দামুশ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল শুধুমাত্র শক্তির ভাষা বোঝে, তারো কূটনীতির ভাষা বোঝে না। একই সঙ্গে তিনি দখলদার ইহুদিবাদী ইসরাইলের নানামুখী হুমকির মধ্যে হিজবুল্লাহ আন্দোলনকে সম্ভাব্য যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
-
আমাদের সামনে একটাই পথ- তা হচ্ছে এই সরকারকে সরিয়ে দেওয়া: মির্জা ফখরুল
অক্টোবর ০৮, ২০২২ ১৮:১৩জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুঃখের বিষয়- শুধুমাত্র ইসলাম প্রচারের কারণে আমাদের আলেম-ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছে। বিশিষ্ট আলেম, সর্বজন শ্রদ্ধেয় মানুষদের কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। এসব আমরা ভুলে যাইনি, ভুলে যেতে পারি না।
-
বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর আদর্শ মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
অক্টোবর ০৮, ২০২২ ১৭:৩৮বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।
-
কোলকাতায় দুর্গাপুজোর কার্নিভালকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করলেন শুভেন্দু
অক্টোবর ০৮, ২০২২ ১৭:১০ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দুর্গাপুজোর কার্নিভালকে কেন্দ্র করে বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একে সরকারি টাকায় মোচ্ছব বলে কটাক্ষ করেছেন।
-
ভারত যেখান থেকে পারে সেখান থেকে তেল কিনবে: জ্বালানি মন্ত্রীর ঘোষণা
অক্টোবর ০৮, ২০২২ ১৭:০৯ভারতের কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রী হার্দিক সিং পুরি বলেছেন, তার দেশ যেখান থেকে পারে সেখান থেকে তেল কিনবে। একই সঙ্গে তিনি বলেন, কোনো দেশ ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বলেনি।