-
ইরানের নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় নয়: আলি আকবারি
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৪:৪৭তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: ইরাকের উত্তরাঞ্চলীয় সন্ত্রাসী ঘাঁটিগুলো থেকে ইরানের নিরাপত্তা বিরোধী বিচিত্র কর্মকাণ্ড চালানো হচ্ছে।
-
জাপোরিঝঝিয়া ও খেরসনকে স্বাধীন ঘোষণা করে পুতিনের ডিক্রি জারি
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৪:৪৪ইউক্রেন থেকে আলাদা হওয়া জাপোরিঝঝিয়া ও খেরসনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে স্বাক্ষরিক দুই ডিক্রিতে পুতিন বলেছেন, ‘আমি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জাপোরিঝঝিয়া ও খেরসনকে স্বীকৃতি দিচ্ছি।"
-
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান কাদেরের
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৪:১১বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
ক্ষমতা হারানোর ভয়ে সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না: রিজভী
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৩:৩১বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার ‘নিরপেক্ষ ব্যবস্থায়’ নির্বাচন দিতে চায় না।আজ (শুক্রবার) সকালে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই মন্তব্য করেন।
-
পাইপলাইনে নাশকতা ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের’ জ্বলজ্যান্ত উদাহরণ: পুতিন
সেপ্টেম্বর ৩০, ২০২২ ০৮:১৬সাগরের তলদেশে অবস্থিত নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে নাশকতার ঘটনাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের’ জ্বলজ্যান্ত উদাহরণ বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বৃহস্পতিবার রাতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় বিস্ফোরণ: নিহত ১৯ আহত ২৭
সেপ্টেম্বর ৩০, ২০২২ ০৭:৫১আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাযিরা জানিয়েছে, কাবুলের দাশতি বারচি এলাকার একটি কোচিং সেন্টারের ভেতর আজ (শুক্রবার) সকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।
-
ইরানের তেল রপ্তানি খাতে নতুন করে আমেরিকার নিষেধাজ্ঞা
সেপ্টেম্বর ৩০, ২০২২ ০৫:৫৫ইরানের তেল রপ্তানি প্রতিহত করতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের তেল রপ্তানিতে সহযোগিতা করার জন্য ১০টি কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
ইরানে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান
সেপ্টেম্বর ৩০, ২০২২ ০৩:৪৫ইরানের প্রভাবশালী বিশেষজ্ঞ পরিষদ দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি এবং ধর্ম অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারীদের সবাইকে আইনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে এই পরিষদ।
-
ইরানে গুপ্তচর নিয়োগ দিয়ে তাদের রক্ষা করার ব্যবস্থা নেয়নি সিআইএ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ০৩:১৮ইরানের নিরাপত্তা বাহিনীগুলো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র বহু গুপ্তচরকে আটক করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি এক রিপোর্টে বলেছে, সিআইএ তার ইরানি গুপ্তচরদের সঙ্গে গোপনে যোগাযাগ করার যে ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলেছিল তার দুর্বলতার কারণেই ইরানের নিরাপত্তা বাহিনীর পক্ষে এসব গুপ্তচরকে আটক করা সহজ হয়েছে।
-
পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় কোলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১৮:৪৩ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’কে যুক্ত করা সংক্রান্ত কোলকাতা হাই কোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।