-
প্রয়োজনে বাবার মতো জীবন দিয়ে যাবো: শেখ হাসিনা
মার্চ ৩১, ২০২২ ১৮:১২বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতো জীবন দিয়ে যাবো স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) তিনি এ কথা বলেন। কক্সবাজারের লাবনী পয়েন্টসহ দেশের কয়েকটি স্পটে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।
-
যুদ্ধটা ইউরোপে গেছে, আমেরিকাতেও যেতে পারে
মার্চ ৩১, ২০২২ ১৭:৪৪ড. সোহেল আহম্মেদ: যুদ্ধে ভয়াবহ নৃশংসতার চিত্র দেখলেই কবীর সুমনের গানের দু’টি লাইন খুব মনে পড়ে-‘যুদ্ধটাকে চিতায় তোলো, যুদ্ধটাকেই কবর দাও’। শুধু ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নয়; ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের প্রতিদিনের চিত্র এই আকুতির জন্ম দেয়। তবে জানি এই আকুতি হৃদয়ছোয়া হলেও বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে তা একেবারেই অবাস্তব।
-
মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা অশেষ ও সীমানাহীন: চীন
মার্চ ৩১, ২০২২ ১৬:০৪চীন রাশিয়ার সঙ্গে নিরাপত্তাসহ সবক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এ প্রসঙ্গে বলেছেন, মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা অশেষ ও সীমানাহীন।
-
বিজাতীয়দের বিশ্বাস করি না: ইরানের প্রেসিডেন্ট
মার্চ ৩১, ২০২২ ১৫:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিজাতীয়দের প্রতি কখনোই বিশ্বাস ও আস্থা রাখা যায় না। তারা কখনোই কারো সমস্যার সমাধান করেনি, আমাদের সমস্যাও তারা সমাধান করবে না।
-
পেট্রোল, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন
মার্চ ৩১, ২০২২ ১৫:০৪ভারতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ইত্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
-
বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর দাবি এবং বিএনপির প্রতিক্রিয়া
মার্চ ৩১, ২০২২ ১৪:৪২আওয়ামীলীগ সরকারে আসার পর বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে দাবী করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
-
আনিস খান হত্যা ও রামপুরহাট সহিংসতা নিয়ে কোলকাতায় ওয়েলফেয়ার পার্টির প্রতিবাদ মিছিল
মার্চ ৩১, ২০২২ ১৪:২৪ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র পক্ষ থেকে ছাত্র নেতা আনিস খান হত্যা ও রামপুরহাট সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ওই প্রতিবাদ মিছিলে বহু মানুষজন বিশেষ করে নারী আন্দোলনকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
-
বেদনাদায়ক অগ্নিপরীক্ষার পর সৌদি থেকে ফিরলেন শতাধিক ইথিওপীয়
মার্চ ৩১, ২০২২ ১৪:১৪অবশেষে বেদনাদায়ক অগ্নিপরীক্ষার পর সৌদি আরব থেকে শতাধিক ইথিওপিয়ান নিজ দেশে প্রত্যাবর্তন করেছেন। তাদেরকে দেশের মাটিতে পা রেখেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে সিজদায় লুটিয়ে পড়তে দেখা গেছে।
-
ন্যাটোর ফ্রন্ট লাইনে পরিণত হচ্ছে পোল্যান্ড: রাশিয়ার কড়া হুঁশিয়ারি
মার্চ ৩১, ২০২২ ১৪:০৫রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর ফ্রন্ট লাইনে পরিণত হওয়ার পরিণতির বিষয়ে পোল্যান্ডকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ আজ (বৃহস্পতিবার) বলেছেন, পোল্যান্ডের কর্মকর্তারা ধ্বংসাত্মক উপায়ে দেশটির ইতিহাসের একটি বানোয়াট ভার্সন প্রচার করছে এবং রাশিয়াকে শত্রু হিসেবে তুলে ধরে অপপ্রচার চালাচ্ছে।
-
চিনিকলে লোকসান কমাতে অ্যালকোহল উৎপাদনের উদ্যোগ
মার্চ ৩১, ২০২২ ১৪:০৪বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) নিয়ন্ত্রণাধীন দেশের রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলে পুঞ্জিভূত লোখসানের বোঝা কমাতে দু’টি চিনিকলে অ্যালকোহলসহ চিনিজাত নানা পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের লক্ষ্য বছরে ৯০ লাখ লিটার অ্যালকোহল উৎপাদন। এসব অ্যালকোহল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে শতকোটি টাকা আয় হবে বলে আশা করছে সরকারি সংস্থাটি।