ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা জানাল রাশিয়া ও চীন
-
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা জানাল রাশিয়া ও চীন
পার্সটুডে- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং আজ বুধবার, এক যৌথ বিবৃতিতে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছেন।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই যৌথ বিবৃতিতে রাশিয়া ও চীনের প্রেসিডেন্টরা ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
সংঘাতের বিস্তার রোধ করতে এই সংঘাতে জড়িত পক্ষগুলোকে যত দ্রুত সম্ভব সংলাপ ও আলোচনায় ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর রাশিয়া ও চীন জোর দিয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন