-
ভিয়েনা সংলাপ জারি রেখেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
মার্চ ৩১, ২০২২ ০৩:৪০ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে তখন মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
-
‘চুক্তি চাইলে আমেরিকাকে মাত্রাতিরিক্ত চাহিদা থেকে সরে যেতে হবে’
মার্চ ৩১, ২০২২ ০৩:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে চাইলে আমেরিকাকে মাত্রাতিরিক্ত দাবি-দাওয়া থেকে সরে যেতে হবে। তিনি চীনের তুনশি শহরে আফগানিস্তান বিষয়ক এক সম্মেলনের অবকাশে তার কাতারি সমকক্ষ আব্দুর-রহমান আলে সানির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন।
-
‘তালেবানের উচিত প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা’
মার্চ ৩১, ২০২২ ০৩:১৪আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রয়োজনগুলোর প্রতি আরো বেশি মনযোগী হবে বলে আশা প্রকাশ করেছে ইরান ও পাকিস্তান। চীনের তুনশি শহরে এক সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও তার পাকিস্তানি সমকক্ষ শাহ মেহমুদ কোরেশী এ আশা প্রকাশ করেছেন।
-
'একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে শ্রদ্ধা জানানো উচিত'
মার্চ ৩০, ২০২২ ১৮:২৭ইংল্যান্ড সফররত বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে শ্রদ্ধা জানানো উচিত কারণ, তাঁরা যদি সেদিন প্রবাসে রাস্তায় না নামত, আন্দোলন না করত তাহলে বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসতে পারতেন না।
-
রাশিয়া-ইউক্রেন সংকট: জ্বালানি তেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিরূপ প্রভাবের আশঙ্কা
মার্চ ৩০, ২০২২ ১৭:৩৮যুদ্ধ হচ্ছে ইউক্রেনে। প্রান হারাচ্ছে মানুষ, ধংশ হচ্ছে সম্পদ, অবর্ণনীয় মানবিক সংকটে পড়েছে সেদেশের নারী-শিশু অসহায় নাগরিকেরা। আর সে যুদ্ধের বিরুদ্ধে গণসঙ্গীত গেয়ে বাংলার বাউল প্রতিবাদ জানাচ্ছেন, এদেশের মানুষদের সজাগ করছেন ।
-
বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসছে, থাকবে না পশ্চিমা আধিপত্য: রাশিয়া
মার্চ ৩০, ২০২২ ১৫:৪৮রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসছে এবং নতুন ব্যবস্থায় পশ্চিমাদের আধিপত্য থাকবে না। আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
-
বিশ্বে ঐতিহাসিক মাত্রার খাদ্য সংকটের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা দায়ী: নেবেনজিয়া
মার্চ ৩০, ২০২২ ১৪:৩৮পশ্চিমা বিশ্বের একতরফা রুশ-বিরোধী নিষেধাজ্ঞা বিশ্বকে একটি ঐতিহাসিক মাত্রায় খাদ্য সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া।
-
ইমরান খানের সরকার থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল এমকিউএম-পি
মার্চ ৩০, ২০২২ ১৩:৪৩পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান বা এমকিউএম-পি। আজ (বুধবার) রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির কনভেনর খালিদ মকবুল সিদ্দিকি।
-
ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের একান্ত বৈঠক
মার্চ ৩০, ২০২২ ১৩:১৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি'র সঙ্গে চীনের পূর্বাঞ্চলীয় তুনশি শহরে একান্ত বৈঠক হয়েছে।
-
'রামপুরহাটের ঘটনায় বিজেপির নিজেস্ব রিপোর্ট সিবিআই তদন্তকে প্রভাবিত করবে'
মার্চ ৩০, ২০২২ ১৩:০৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, রামপুরহাটের ঘটনায় বিজেপির নিজেস্ব রিপোর্ট সিবিআই তদন্তকে প্রভাবিত করবে ও দুর্বল করবে। তিনি আজ (বুধবার) দার্জিলিংয়ে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।