-
পারস্য উপসাগরে ইসরাইলের তৎপরতা সহ্য করা হবে না: জেনারেল সালামি
মার্চ ৩১, ২০২২ ১১:১৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি কিছু আঞ্চলিক দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন, কৌশলগত পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের উপস্থিতি নিরাপত্তাহীনতার প্রধান কারণ। একইসঙ্গে তেল আবিব সরকারের সঙ্গে তাদের লেনদেন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
-
মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া
মার্চ ৩১, ২০২২ ০৮:০৬ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের সরিয়ে যাওয়ার সুবিধার্থে এই স্থানীয় যুদ্ধবিরতি ঘোষণা করল মস্কো।
-
মারিউপোলের কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে গেছে রুশ সেনারা: পেন্টাগন
মার্চ ৩১, ২০২২ ০৭:১৫রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, সংঘর্ষ কবলিত মারিউপোলের সিটি সেন্টারের খুব কাছে পৌঁছে গেছে রাশিয়ার সৈন্যরা।
-
মার্কিন নিষেধাজ্ঞা যৌথ প্রচেষ্টায় অকার্যকর করবে ইরান ও রাশিয়া
মার্চ ৩১, ২০২২ ০৬:২৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার জন্য তেহরান ও মস্কো যৌথ প্রচেষ্টা চালাবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় যেদিন নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেদিনই তিনি একথা বললেন।
-
ভিয়েনা সংলাপ জারি রেখেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
মার্চ ৩১, ২০২২ ০৩:৪০ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে তখন মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
-
‘চুক্তি চাইলে আমেরিকাকে মাত্রাতিরিক্ত চাহিদা থেকে সরে যেতে হবে’
মার্চ ৩১, ২০২২ ০৩:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে চাইলে আমেরিকাকে মাত্রাতিরিক্ত দাবি-দাওয়া থেকে সরে যেতে হবে। তিনি চীনের তুনশি শহরে আফগানিস্তান বিষয়ক এক সম্মেলনের অবকাশে তার কাতারি সমকক্ষ আব্দুর-রহমান আলে সানির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন।
-
‘তালেবানের উচিত প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা’
মার্চ ৩১, ২০২২ ০৩:১৪আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রয়োজনগুলোর প্রতি আরো বেশি মনযোগী হবে বলে আশা প্রকাশ করেছে ইরান ও পাকিস্তান। চীনের তুনশি শহরে এক সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও তার পাকিস্তানি সমকক্ষ শাহ মেহমুদ কোরেশী এ আশা প্রকাশ করেছেন।
-
'একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে শ্রদ্ধা জানানো উচিত'
মার্চ ৩০, ২০২২ ১৮:২৭ইংল্যান্ড সফররত বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে শ্রদ্ধা জানানো উচিত কারণ, তাঁরা যদি সেদিন প্রবাসে রাস্তায় না নামত, আন্দোলন না করত তাহলে বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসতে পারতেন না।
-
রাশিয়া-ইউক্রেন সংকট: জ্বালানি তেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিরূপ প্রভাবের আশঙ্কা
মার্চ ৩০, ২০২২ ১৭:৩৮যুদ্ধ হচ্ছে ইউক্রেনে। প্রান হারাচ্ছে মানুষ, ধংশ হচ্ছে সম্পদ, অবর্ণনীয় মানবিক সংকটে পড়েছে সেদেশের নারী-শিশু অসহায় নাগরিকেরা। আর সে যুদ্ধের বিরুদ্ধে গণসঙ্গীত গেয়ে বাংলার বাউল প্রতিবাদ জানাচ্ছেন, এদেশের মানুষদের সজাগ করছেন ।
-
বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসছে, থাকবে না পশ্চিমা আধিপত্য: রাশিয়া
মার্চ ৩০, ২০২২ ১৫:৪৮রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসছে এবং নতুন ব্যবস্থায় পশ্চিমাদের আধিপত্য থাকবে না। আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।