সর্বশেষ খবর
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আমির খান মুত্তাকি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আমির খান মুত্তাকি

    এপ্রিল ০১, ২০২২ ০১:৪৭

    চীনের তুনশি শহর সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার ইরানি সমকক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তৃতীয় সম্মেলনের অবকাশে বৃহস্পতিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

  • শেষ বল পর্যন্ত আমি লড়াই চালাব: জাতির উদ্দেশে ইমরান খান

    শেষ বল পর্যন্ত আমি লড়াই চালাব: জাতির উদ্দেশে ইমরান খান

    মার্চ ৩১, ২০২২ ১৯:৪৯

    অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটের আগেভাগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, ‘শেষ বল পর্যন্ত আমি লড়াই চালাব।’ আজ (বৃহস্পতিবার) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তির সাহায্য নিয়ে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে বিরোধীরা।

  • প্রয়োজনে বাবার মতো জীবন দিয়ে যাবো: শেখ হাসিনা

    প্রয়োজনে বাবার মতো জীবন দিয়ে যাবো: শেখ হাসিনা

    মার্চ ৩১, ২০২২ ১৮:১২

    বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতো জীবন দিয়ে যাবো স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) তিনি এ কথা বলেন। কক্সবাজারের লাবনী পয়েন্টসহ দেশের কয়েকটি স্পটে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

  • যুদ্ধটা ইউরোপে গেছে, আমেরিকাতেও যেতে পারে

    যুদ্ধটা ইউরোপে গেছে, আমেরিকাতেও যেতে পারে

    মার্চ ৩১, ২০২২ ১৭:৪৪

    ড. সোহেল আহম্মেদ: যুদ্ধে ভয়াবহ নৃশংসতার চিত্র দেখলেই কবীর সুমনের গানের দু’টি লাইন খুব মনে পড়ে-‘যুদ্ধটাকে চিতায় তোলো, যুদ্ধটাকেই কবর দাও’। শুধু ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নয়; ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের প্রতিদিনের চিত্র এই আকুতির জন্ম দেয়। তবে জানি এই আকুতি হৃদয়ছোয়া হলেও বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে তা একেবারেই অবাস্তব।

  • মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা অশেষ ও সীমানাহীন: চীন

    মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা অশেষ ও সীমানাহীন: চীন

    মার্চ ৩১, ২০২২ ১৬:০৪

    চীন রাশিয়ার সঙ্গে নিরাপত্তাসহ সবক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এ প্রসঙ্গে বলেছেন, মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা অশেষ ও সীমানাহীন। 

  • বিজাতীয়দের বিশ্বাস করি না: ইরানের প্রেসিডেন্ট

    বিজাতীয়দের বিশ্বাস করি না: ইরানের প্রেসিডেন্ট

    মার্চ ৩১, ২০২২ ১৫:২৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিজাতীয়দের প্রতি কখনোই বিশ্বাস ও আস্থা রাখা যায় না। তারা কখনোই কারো সমস্যার সমাধান করেনি, আমাদের সমস্যাও তারা সমাধান করবে না।

  • পেট্রোল, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন

    পেট্রোল, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন

    মার্চ ৩১, ২০২২ ১৫:০৪

    ভারতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ইত্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

  • বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর দাবি এবং বিএনপির প্রতিক্রিয়া

    বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর দাবি এবং বিএনপির প্রতিক্রিয়া

    মার্চ ৩১, ২০২২ ১৪:৪২

    আওয়ামীলীগ সরকারে আসার পর বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে দাবী করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

  • আনিস খান হত্যা ও রামপুরহাট সহিংসতা নিয়ে কোলকাতায় ওয়েলফেয়ার পার্টির প্রতিবাদ মিছিল

    আনিস খান হত্যা ও রামপুরহাট সহিংসতা নিয়ে কোলকাতায় ওয়েলফেয়ার পার্টির প্রতিবাদ মিছিল

    মার্চ ৩১, ২০২২ ১৪:২৪

    ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র পক্ষ থেকে ছাত্র নেতা আনিস খান হত্যা ও রামপুরহাট সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ওই প্রতিবাদ মিছিলে বহু মানুষজন বিশেষ করে নারী আন্দোলনকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।