-
রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধের কথা ভাবছে আমেরিকা-ইউরোপ
মার্চ ০৭, ২০২২ ১৩:২৪ইউক্রেনের ওপর সামরিক অভিযানের কারণে মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আমেরিকা এবং ইউরোপীয় মিত্র দেশগুলো রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা শুরু করেছে।
-
সিরিয়ার ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা, ২ দুই বেসামরিক নাগরিক নিহত
মার্চ ০৭, ২০২২ ১২:২৯ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এতে অন্তত দুই জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
-
“আমরা কি আপনাদের গোলাম?”: পাশ্চাত্যকে ইমরান খানের জিজ্ঞাসা
মার্চ ০৭, ২০২২ ১১:৫২পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রতি নিন্দা জানানোর আহ্বানের পর পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গতকাল (রোববার) তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি প্রশ্ন রেখে বলেছেন, তারা পাকিস্তানকে গোলাম মনে করে কিনা।
-
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২০০৮ সালের পর সর্বোচ্চ
মার্চ ০৭, ২০২২ ০৮:৪৬ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জবাবে মস্কোর তেল-গ্যাসের ওপর আমেরিকা ও তার মিত্র দেশগুলোর অবরোধ আরোপের উদ্যোগে খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২০০৮ সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
-
‘রেডিও তেহরান মজলুমের মুখপাত্র হয়ে টিকে থাকবে যুগের পর যুগ’
মার্চ ০৭, ২০২২ ০৮:০০আসসালামু আলাইকুম। লেখনীর শুরুতে বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ী গ্রাম থেকে আপনাদের প্রতি রইল একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ রহমতে রেডিও তেহরান পরিবারের সকলে ভালো ও সুস্থ আছেন।
-
ঐতিহাসিক ৭ মার্চ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মার্চ ০৭, ২০২২ ০৭:৫১ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) সকালে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
-
যুদ্ধ অথবা সংলাপ যেকোনো উপায়ে লক্ষ্য অর্জন করবই: প্রেসিডেন্ট পুতিন
মার্চ ০৭, ২০২২ ০৫:১৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে মস্কো তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেই চাই তা যুদ্ধের মাধ্যমে হোক কিংবা সংলাপের মাধ্যমে। তিনি রোববার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোন সংলাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
জেলেনস্কি নিহত হলেও যুদ্ধ চালিয়ে যাবে ইউক্রেন: ব্লিঙ্কেন
মার্চ ০৭, ২০২২ ০৪:৩২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন, রাশিয়ার সামরিক অভিযান প্রতিহত করার জন্য ইউক্রেনের হাতে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে। তিনি রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহত হলেও রুশ বাহিনীকে প্রতিহত করার জন্য এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
-
ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না পোল্যান্ড: প্রধানমন্ত্রীর দপ্তর
মার্চ ০৭, ২০২২ ০৩:৫৮পোল্যান্ড বলেছে, দেশটি তার যুদ্ধবিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করবে না এবং পোল্যান্ডের বিমানবন্দরগুলিকেও ইউক্রেন যুদ্ধ ব্যবহার করতে দেবে না। পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর গতকাল (রোববার) এক টুইটার বার্তায় একথা জানিয়েছে বলে ইউরোনিউজ খবর দিয়েছে।
-
ইউক্রেনের জনগণ আমেরিকার ‘শয়তানি নীতির’ শিকার: প্রেসিডেন্ট রায়িসি
মার্চ ০৭, ২০২২ ০৩:৪৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইউক্রেনের জনগণকে আমেরিকার ‘শয়তানি নীতির’ শিকার হিসেবে উল্লেখ করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো যুদ্ধের বিরোধী এবং যত তাড়াতাড়ি যুদ্ধ শেষ হবে ততই তা জাতিগুলোর জন্য মঙ্গল বয়ে আনবে। তিনি রোববার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।