সর্বশেষ খবর
  • জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল আমেরিকা

    জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল আমেরিকা

    মার্চ ০১, ২০২২ ০৯:৫২

    ‘গুপ্তচরবৃত্তিক তৎপরতার’ অভিযোগে জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে মার্কিন সরকার। এর মাধ্যমে ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সম্পর্কে আরেক দফা উত্তেজনা বাড়াল ওয়াশিংটন।

  • কিয়েভের বেসামরিক নাগরিকদের যে বার্তা দিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

    কিয়েভের বেসামরিক নাগরিকদের যে বার্তা দিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

    মার্চ ০১, ২০২২ ০৪:৩০

    রাশিয়া যখন ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ গ্রহণ করার প্রচেষ্টা জোরদার করেছে তখন ওই নগরীর বেসামরিক অধিবাসীদের উদ্দেশে বার্তা পাঠিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি সোমবার রাতে কিয়েভের বেসামরিক নাগরিকদের উদ্দেশ করে বলেছে, তারা কিয়েভ-ভ্যাসিলকোভ মহাসড়ক ধরে নিরাপদে ও নির্বিঘ্নে রাজধানী ত্যাগ করতে পারেন।

  • কিয়েভ অভিমুখে রাশিয়ার ৬৫ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহর

    কিয়েভ অভিমুখে রাশিয়ার ৬৫ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহর

    মার্চ ০১, ২০২২ ০৪:১০

    ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লক্ষ্যে রাশিয়া বিশাল সাঁজোয়া বহর পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে। ম্যাক্সার টেকনোলজিস কোম্পানি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা কয়েকটি ছবি পাঠিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনীর ৬৫ কিলোমিটার দীর্ঘ একটি সাঁজোয়া বহর কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে।

  • নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বহির্ভুত খাতেই ৪৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

    নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বহির্ভুত খাতেই ৪৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

    মার্চ ০১, ২০২২ ০৩:৪৩

    আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা বজায় থাকা সত্ত্বেও চলতি ফার্সি বছরের বিগত ১১ মাসে তেল বহির্ভুত খাতে ৪৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ইরান। এ খবর জানিয়েছেন ইরানের বাণিজ্য সম্প্রসারণ অধিদপ্তরের প্রেসিডেন্ট আলীরেজা পেইমান পাক। তিনি বলেছেন, আগামী ফার্সি বছরে তেল বহির্ভুত খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫ বিলিয়ন ডলার।

  • সিদ্ধান্ত ছাড়াই রাশিয়া-ইউক্রেন আলোচনা শেষ, পুতিনের ৪ শর্ত

    সিদ্ধান্ত ছাড়াই রাশিয়া-ইউক্রেন আলোচনা শেষ, পুতিনের ৪ শর্ত

    ফেব্রুয়ারি ২৮, ২০২২ ২১:০২

    বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম পর্বের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। রাশিয়া বলেছে, এতে উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। আবার দু’এক দিনের মধ্যে তারা আলোচনায় বসবে। 

  • ইউক্রেন পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ইউক্রেন পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১৭:০৩

    ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যুদ্ধের পক্ষে নই। তবে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য পোল্যান্ড ও রোমানিয়ায় রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা সার্বক্ষণিক তদারকি করছেন।’

  • ‘সামরিক অভিযান ছাড়া পশ্চিমারা পুতিনের সামনে আর কোন পথ খোলা রাখে নি'

    ‘সামরিক অভিযান ছাড়া পশ্চিমারা পুতিনের সামনে আর কোন পথ খোলা রাখে নি'

    ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১৫:৩৫

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উপদেষ্টা বুসাইনা শাবান বলেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে এমন অবস্থা করে তৈরি করেছিলো যে কারণে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা ছিলো না।

  • ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যা বলছে কাতার ও আরব লীগ

    ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যা বলছে কাতার ও আরব লীগ

    ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১৫:২৫

    কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

  • কেন পুতিন পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিলেন?

    কেন পুতিন পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিলেন?

    ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১৫:০৭

    ইউক্রেনে সামরিক অভিযান শুরুর তৃতীয় দিনের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন। একইদিন দুই দেশ বেলারুশে শান্তি আলোচনায় বসার ব্যাপারে সম্মত হয়। এ অবস্থায় প্রশ্ন উঠেছে কোন ঘটনার প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণু বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন।