‘রেডিও তেহরান আমাদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান’
https://parstoday.ir/bn/news/letter-i111088-রেডিও_তেহরান_আমাদের_স্বতন্ত্র_শিক্ষা_প্রতিষ্ঠান’
আসসালামু আলাইকুম। বিশ্বাস করি অবশ্যই ভালো আছেন। অমিও আপনাদের শুভ কামনায় একরকম ভালো। রেডিও তেহরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী চেতনার প্রচার মাধ্যম। আল্লাহর অশেষ রহমত আর রেডিও তেহরানের বলিষ্ঠ প্রচারণার কারণেই ইরানে ইসলামী বিপ্লব ত্বরিৎ গতিতে বিজয় ত্বরান্বিত হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২৭, ২০২২ ০৭:২৯ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান আমাদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান’

আসসালামু আলাইকুম। বিশ্বাস করি অবশ্যই ভালো আছেন। অমিও আপনাদের শুভ কামনায় একরকম ভালো। রেডিও তেহরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী চেতনার প্রচার মাধ্যম। আল্লাহর অশেষ রহমত আর রেডিও তেহরানের বলিষ্ঠ প্রচারণার কারণেই ইরানে ইসলামী বিপ্লব ত্বরিৎ গতিতে বিজয় ত্বরান্বিত হয়েছে।

ইসলামী বিপ্লবের মতো মহান ও দামি বিষয় বিশ্ববাসীকে জানানোর জন্যই রেডিও তেহরান আমাদের কাছে দামি ও প্রিয় থেকে প্রিয়তর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী চেতনাকে আমি মনেপ্রাণে লালন করি। আমি ইরানের ইসলামী বিপ্লবের মহানায়ক, বিশ্ব ইসলামী আন্দোলনের আধ্যাত্মিক ও মহান নেতা মরহুম হযরত আয়াতুল্লাহ খোমেনি (রহ.)-এর একজন রুহানি সন্তান।

রেডিও তেহরানের বাংলা বিভাগের জন্মলগ্ন থেকেই বিভিন্ন বাংলা অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী সাহিত্যের আঁতুরঘর ও আমার স্বপ্নের দেশ ইরান সম্পর্কে, মহাকবি হাফেজ, ফেরদৌসী, মাওলানা রুমী, শেখ সা'দী ও ফরিদ উদ্দিন আত্তার (রহ.) সম্পর্কে জানার সুযোগ হয়েছে। রেডিও তেহরানের মাধ্যমে ইসলামী ইরানের নিজস্ব প্রযুক্তিতে জ্ঞান বিজ্ঞানের আকাশচুম্বী সাফল্যের গৌরবগাঁথা জেনে ইসলামী আন্দোলনের চেতনা সমৃদ্ধ একজন 'নাচিজ বান্দা' খুব গর্ববোধ করি।

মরহুম আয়াতুল্লাহ খোমেনি (রহ.)-এর সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে সফল ইসলামী বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্যের গোলামীর জিঞ্জির থেকে বেরিয়ে আসা সমূহসম্ভব হয়েছে বিধায় ইসলামী প্রজাতন্ত্র ইরান তার নিজস্ব আধুনিক কারিগরি ও টেকনোলজির সদ্ব্যবহারে সমর ‌শক্তিতে যেকোনো চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম।

ইসলামী প্রজাতন্ত্র ইরান মুসলিম জাহানের অহংকার। রেডিও তেহরানের বাংলা বিভাগের মাধ্যমে পাশ্চাত্যের শয়তানি চিন্তাধারা ও ইহুদিবাদী ইসরাইলের জুলুম কাকে বলে তা জানতে পেরেছি। আমি ধিক্কার জানাই জাহান্নামী ইসরাইলকে। আরও জানছি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান ও ভূমিকা সম্পর্কে। ইসলামী ইরানকে মুসলিম বিশ্বের অভিভাবক মনে করার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে।

রেডিও তেহরানের বাংলা বিভাগের অফুরন্ত অবদানকে আমাদের শ্রোতা সংগঠনের পক্ষ থেকে এবং শ্রোতা সমাজের পক্ষ থেকে প্রচার সংস্থাটিকে পুরস্কৃত করা উচিত। অনেক অজানা তথ্য দিয়ে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করছে রেডিও তেহরান। আমরা শ্রোতাসমাজ রেডিও তেহরানের কাছে কৃতজ্ঞ। রেডিও তেহরান আমাদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। আমি এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ তায়ালা যেন রেডিও তেহরানকে আমাদের মাঝে দীর্ঘদিন কায়েম রাখেন। আমিন। ছুম্মা আমিন।

 

এম, এম, গোলাম সারওয়ার

সভাপতি, ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব

গ্রাম: জগন্নাথদী, পোস্ট: ব্যাসদী-৭৮৫০,

থানা: মধুখালী, জেলা: ফরিদপুর, বাংলাদেশ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।