‘রেডিও তেহরানের প্রিয়জন শ্রোতাদেরকে সৌহার্দ্য-সম্প্রীতির মায়াকাব্যে বেঁধে রেখেছে’
https://parstoday.ir/bn/news/letter-i113970-রেডিও_তেহরানের_প্রিয়জন_শ্রোতাদেরকে_সৌহার্দ্য_সম্প্রীতির_মায়াকাব্যে_বেঁধে_রেখেছে’
চারিদিকে ভাঙনের খেলা/অশ্রুসজল চোখ নির্বাক নিস্প্রাণ,/আলোক শিখা নিয়ে আছে দাঁড়িয়ে/ মানবতার শেষ ভরসা-সেতো রেডিও তেহরান।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০২, ২০২২ ১৭:৩৭ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরানের প্রিয়জন শ্রোতাদেরকে সৌহার্দ্য-সম্প্রীতির মায়াকাব্যে বেঁধে রেখেছে’

চারিদিকে ভাঙনের খেলা/অশ্রুসজল চোখ নির্বাক নিস্প্রাণ,/আলোক শিখা নিয়ে আছে দাঁড়িয়ে/ মানবতার শেষ ভরসা-সেতো রেডিও তেহরান।

যুদ্ধ, অস্থিরতা, অনাচার আর দুর্নীতিতে যখন বিশ্ব পর্যুদস্ত তখন ইরান সমগ্র বিশ্বে শান্তির পতাকা হাতে আলোকিত এক সমৃদ্ধ রাষ্ট্রের গৌরবময় সফল ইতিহাসের সাক্ষী। পশ্চিমা মিডিয়া ও প্রশাসনের নানা অত্যাচারমূলক উস্কানি সহ্য করেও ইরান এখনো সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে। এই সহনশীলতা ও ভদ্রতার মূলে রয়েছে ইরানের শান্তিময় ইসলামী রীতি-নীতিতে বিশ্বাস ও ইসলামের আলোকে সফল রাষ্ট্র পরিচালনা। আর ইরানের নীতিগুলোকে ছড়িয়ে দিয়ে সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছে আইআরআইবি তথা রেডিও তেহরান।

ইসলাম মানুষকে সহনশীল, ধৈর্যশীল, উত্তম ও বিকশিত চরিত্র মাধুর্যে আলোকিত হতে শেখায়। নম্র, সভ্য হতে শেখায়। মমত্ববোধ আর ভালোবাসতে শেখায়। আর সেই লক্ষেই রেডিও তেহরান কাজ করে যাচ্ছে নিরলসভাবে। 'আদর্শ মানুষ গড়ার কৌশল' সেরকমই একটি অনুষ্ঠান। ইসলামী অনুপম শিক্ষার মাধ্যমে উন্নত মানসিকতা সম্পন্ন মানুষ গড়তে বৃহস্পতিবার এর 'রংধনু আসর' অনুষ্ঠানটিও চমৎকারভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা  তৈরির চরম নিদর্শন হিসেবে সোমবারের 'প্রিয়জন' অনুষ্ঠানটি অনবদ্য।

এই বোধহীন যান্ত্রিক সময়ে প্রিয়জন এখনো সৌহার্দ্য-সম্প্রীতির মায়াকাব্যে আমাদের সকল শ্রোতাকে এক বাঁধনে বেঁধে রেখেছে- যা সত্যিই অনেক সুন্দর, অতুলনীয় ও সময়ের সেরা কাজের উদাহরণ। পরিশেষে বলতে চাই- এসো ভাই এসো ভাই-বন্ধু-ভগিনী রেডিও তেহরান-এর শান্তিময় পতাকাতলে। এসো সবাই এক হই মায়া- মমতায়। এসো মানবতার জয় গান গাই। ধন্যবাদ সবাইকে। তো আজ এখানেই ইতি টানছি।

 

বিনীত,

 

হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।

গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী

থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।