শ্রোতাদের মতামত
ইরানের সর্বোচ্চ নেতা: কর্তব্যে যিনি কঠিন, বিশ্বাসে সূর্যের মতো
ইরানে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর সুযোগ্য উত্তরসূরী ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খোমেনেয়ীর কণ্ঠে বারবার ধ্বনিত হচ্ছে উন্নত ও সমৃদ্ধ ইরানের জন্য আগামীর শপথ। কর্তব্যে তিনি কঠিন, নিজের বিশ্বাসে তিনি সূর্যের মতো।
তাঁর দূরদর্শিতা, বিজ্ঞতা আর উদ্ভাবনী নেতৃত্বের শক্তিতে তিনি অনন্য হয়ে উঠেছেন। তাঁর তুলনা কেবল তিনিই। ইমাম খোমেনীর আদর্শের প্রতি অবিচল থেকে নিজস্ব চিন্তা ভাবনায় সমৃদ্ধ করেছে সমগ্র ইরানকে। শুধু ইরান কেন? সমগ্র ইসলামী বিশ্বে ঐক্যের বার্তা দিয়ে মুসলমানদের মধ্যে আত্মমর্যাদা বোধ জাগ্রত করতে পারার মধ্য দিয়ে তাঁর কর্মজীবনের চরম সার্থকতা।
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি আপোষহীন যোদ্ধা। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমগ্র ইরানি জাতিকে ইসলামী আদর্শে দীক্ষিত করবার মহান কীর্তি, তাঁর গরিমা, ইরানিদের স্বপ্ন দেখার স্পৃহা এবং লক্ষ্যে এগিয়ে যাওয়ার একাগ্রতা বিশ্ব মানব মনে সমাদৃত।
তাঁর চরিত্রের এত বৈচিত্র্য, ইসলামের অগাধ জ্ঞান এবং ইসলামী ঐক্যের প্রতি নিমগ্নতা, ইরানের প্রতি এত মমত্ববোধ- এক কথায় কল্পনাতীত ও বিরল।
সত্যি ইসলামের এক নিবেদিতপ্রাণ ব্যক্তি তিনি। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই পত্র শেষ করছি।
ধন্যবাদান্তে
বিধান চন্দ্র সান্যাল
ঢাকা কলোনী বালুরঘাট
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।