শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠানের বৈচিত্র্য ও নতুনত্ব আমাকে মুগ্ধ করে'
রেডিও তেহরান বাংলা নিরবচ্ছিন্ন ও যুগোপযোগী বাতায়ন সৃষ্টিকারী অনুষ্ঠান পরিবেশন করে চলেছে সুমহান ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক হয়ে। এতে শ্রোতারা নানা দিক দিয়ে উপকৃত হচ্ছে। রেডিও স্টেশনটির মর্যাদাও বেড়ে গেছে।
রেডিও তেহরানের বিশ্বসংবাদ সত্য, বস্তুনিষ্ঠ, গঠনমূলক তথা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাম্প্রতিক খবরের এক বিশাল ভাণ্ডার। রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠানের বৈচিত্র্য ও নতুনত্ব আমাকে মুগ্ধ করে। কথাবার্তা, দৃষ্টিপাতে খবরের বিশ্লেষণ খুবই সুন্দর।
আসি বিভিন্ন অনুষ্ঠানের কথায়। প্রিয়জন সবার প্রিয় হয়ে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে গেছে। আমি আপ্লুত। দর্পন আয়নায় মতো স্বচ্ছ।
স্বাস্থ্যকথা স্বাস্থ্যের উন্নতি ও জ্ঞানদায়ক। সুস্বাস্থ্যের পরিচায়ক। জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান অনুষ্ঠানের জ্ঞানের আলো শ্রোতাদের মনে ছড়িয়ে দেয়।
রংধনু শিশু-কিশোরদের খুব উপযোগী একটি অনুষ্ঠান। আমি এই অনুষ্ঠানের গল্পগুলো আমার টিউশনির ছেলেমেয়েদের বলে থাকি।
সুন্দর জীবন সত্যিই সুন্দর। সুন্দর জীবনের সন্ধান দেয়।
সুখের নীড় অনুষ্ঠানে স্বামী-স্ত্রীর সম্পর্কের বাস্তবোচিত সমাধান বিষয়ে আলোচনা ভালো লাগে। পারিবারিক সমস্যার সমাধান এই অনুষ্ঠান।
গল্প ও প্রবাদের গল্পে নীতি শিক্ষা ও বাস্তবতার সংমিশ্রণ।
কুরআনের আলো ধর্মীয় ভাবাপন্ন সত্যের আলোকে প্রতিষ্ঠিত।
সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপনে আন্তরিকতাপূর্ণ যৌক্তিক বিষয়ে আলোচনা করা হয়।
পরিশেষে বলি রেডিও তেহরান বাংলা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করুক আর সেইসঙ্গে সকল শ্রোতা ও রেডিও তেহরানের সকলের জন্য রইল শুভ কামনা। ধন্যবাদান্তে
দেবাশীষ গোপ
ডাকঘর: কুশমন্ডি
জেলা: দক্ষিণ দিনাজপুর
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২০