-
আমাদের কাছে ৭,০০০ কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে: আইআরজিসি
জুন ২৭, ২০২১ ১৩:২৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার বাহিনীর কাছে সাত হাজার কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে। আজ (রোববার) তেহরানে আইআরজিসি’র তৈরি করোনাভাইরাসের ‘নূরা’ টিকার মোড়ক উন্মোচনের এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
-
অভিনন্দন জানাতে নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে গেলেন ইরানের সব শীর্ষ কমান্ডার
জুন ২২, ২০২১ ১৩:২৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক প্রধান ও উচ্চপদস্থ কমান্ডারেরা আজ (মঙ্গলবার) নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় তারা নানা বিষয়ে কথা বলেন।
-
ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের কাছে যেন একেকটি ক্ষেপণাস্ত্র: আইআরজিসি প্রধান
জুন ১৮, ২০২১ ১৪:০৯ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের কাছে যেন একেকটি ক্ষেপণাস্ত্র। তিনি আজ (শুক্রবার) তেহরানে নির্বাচনে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ বিষয়ক এক বৈঠকে অংশগ্রহণ শেষে এ কথা বলেন।
-
জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্য শান্ত থাকবে না: আইআরজিসি
মে ৩০, ২০২১ ০১:২০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এর কারণ হিসেবে তিনি বলেছেন, জো বাইডেন মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার পূর্বসুরিদের নীতি অনুসরণ করে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
-
পুরো অধিকৃত ভূখণ্ড শাসনের পরিকল্পনা নিতে হবে ফিলিস্তিনিদের: কুদস ফোর্সের প্রধান
মে ২৯, ২০২১ ১০:২০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি পুরো অধিকৃত ভূখণ্ড পরিচালনা করার জন্য পরিকল্পনা করতে ফিলিস্তিনি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে দেয়ার চিন্তা করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানান তিনি।
-
নাতাঞ্জে নাশকতার পর অন্তহীন বিপর্যয়ের সম্মুখীন ইসরাইল: আইআরজিসি প্রধান
মে ২০, ২০২১ ১১:৪৭ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেইন সালামি বলেছেন,ফিলিস্তিন নতুনভাবে অস্তিত্ব অর্জন করছে।
-
ফিলিস্তিনিদের আরো শক্তিশালী সমর্থন দেবে ইরানের আইআরজিসি
মে ১২, ২০২১ ১৭:৩৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোকে আরো শক্তিশালী সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। একইসঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের নিন্দা করেছে ইরানের এই বাহিনী।
-
৭ মার্কিন নৌযানের আচরণ ছিল বিপজ্জনক, সতর্ক করা হয়েছে: ইরান
মে ১১, ২০২১ ১৩:১১ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট বলেছে, হরমুজ প্রণালীতে সাত মার্কিন নৌযান অপেশাদার ও উসকানিমূলক আচরণ করছিল, এ কারণে সেগুলোকে সতর্ক করা হয়েছে। সেখানে কোনো আগ্রাসী তৎপরতা চালায়নি ইরানি বাহিনী।
-
ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে: অ্যারোস্পেস কমান্ডার
মে ১০, ২০২১ ১১:০২ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হয়েছে।
-
পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণে রয়েছে: আইআরজিসি
মে ০১, ২০২১ ০৪:৩৮ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি সম্পূর্ণভাবে নজরদারিতে রয়েছে।