-
মনোনয়ন পাচ্ছেন না আওয়ামী লীগের এমপি বদি-রানা: কাদের
নভেম্বর ২০, ২০১৮ ১২:৪৬বাংলাদেশের কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান রানাকে এবার মনোনয়ন দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বদির জায়গায় তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী এবং রানার জায়গায় তার বাবা আতাউর রহমান খানকে এবার নৌকার দায়িত্ব দিচ্ছে বলে তিনি জানান।
-
তারেকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ইসিতে আ.লীগের অভিযোগ, ফখরুলের প্রতিক্রিয়া
নভেম্বর ১৮, ২০১৮ ১৭:১৮ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
-
আওয়ামী লীগ ও শরীকদের প্রার্থীর তালিকা শিগগিরি প্রকাশ করা হবে: কাদের
নভেম্বর ১৮, ২০১৮ ১৩:৪৪আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে কৌশলগত জোট করছেন তারা। আদর্শগত কোনও জোট করছে না আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনে জোটগতভাবেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী ৪/৫ দিনের মধ্যে তা প্রকাশ করা হবে। আজ (রোববার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় চলমান নানা বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
-
ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার নিচ্ছেন তারেক, ইসির দৃষ্টি আকর্ষণ কাদেরের
নভেম্বর ১৮, ২০১৮ ১০:১৩বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতাদের সাক্ষাৎকার শুরু হয়েছে।
-
সমান সুযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিমত: গ্রহণযোগ্য নির্বাচন চায় ইসি
নভেম্বর ১৬, ২০১৮ ১৪:৫৩৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন। রাজনৈতিক সরকারের অধীনে প্রথমবারের মতো সব রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। প্রচার প্রচারণায় ক্ষমতাসীন দল ও জোট এগিয়ে থাকলেও অনেকটাই পিছিয়ে বিরোধীপক্ষ।
-
শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে, বিজয় আওয়ামী লীগেরই হবে: কাদের
নভেম্বর ১৬, ২০১৮ ১১:৩৬বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগেরই বিজয় হবে বলে আশা প্রকাশ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
নির্বাচন বানচালে বিএনপির চক্রান্ত সফল হবে না: শেখ হাসিনা
নভেম্বর ১৫, ২০১৮ ১৫:৩৪বিএনপি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করার অপচেষ্টা করলে তা জনগণকে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
নির্বাচন চাইলে অশুভ তৎপরতা বন্ধ করতে হবে: বিএনপির প্রতি কাদের
নভেম্বর ১৫, ২০১৮ ১৩:৪৯বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি যে তাণ্ডব চালিয়েছে সেটি পূর্ব পরিকল্পিত। তারা আসলে নির্বাচনে আসতে চায় না। নির্বাচন বানচাল করতেই তারা এ অস্থিরতা সৃষ্টি করছে।"
-
আর এক ঘণ্টাও নির্বাচন পেছানো যাবে না: ইসিকে আওয়ামী লীগ
নভেম্বর ১৪, ২০১৮ ২১:০৮বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, ডিসেম্বরের পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক ঘণ্টাও পেছানো যাবে না।
-
দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হলে আজীবন বহিষ্কার: শেখ হাসিনা
নভেম্বর ১৪, ২০১৮ ১২:৫৮বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অগ্রগতির ধারা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। তাই সবার সতর্ক থাকতে হবে। কোনো বিশ্বাসঘাতকদের দলে ঠাঁই হবে না। দেশকে এগিয়ে নিতে বিশ্বাসঘাতকদের প্রয়োজন নেই।’