• ফের লাঠি নিয়ে এলে আপনাদের খবর আছে: বিএনপির প্রতি কাদের

    ফের লাঠি নিয়ে এলে আপনাদের খবর আছে: বিএনপির প্রতি কাদের

    সেপ্টেম্বর ২৯, ২০২২ ১৪:৫০

    বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দলীয় কর্মসূচি পালনে ফের লাঠি নিয়ে এলে আপনাদের খবর আছে। জাতীয় পতাকার সঙ্গে লাঠি, এটা মেনে নেব না। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হলে এটা আমরা মেনে নেব না।

  • আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে: নিউ ইয়র্কে শেখ হাসিনা

    আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে: নিউ ইয়র্কে শেখ হাসিনা

    সেপ্টেম্বর ২৫, ২০২২ ০৬:২৭

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের মেয়াদে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, আওয়ামী লীগ কখনো কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি বরং সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে।

  • লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতেছে বিএনপি: কাদের

    লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতেছে বিএনপি: কাদের

    সেপ্টেম্বর ২৪, ২০২২ ১৩:২৭

    বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (শনিবার) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

  • উচ্চ আদালতের সিদ্ধান্তে 'তত্ত্বাবধায়ক সরকার' মিউজিয়ামে চলে গেছে: কাদের

    উচ্চ আদালতের সিদ্ধান্তে 'তত্ত্বাবধায়ক সরকার' মিউজিয়ামে চলে গেছে: কাদের

    সেপ্টেম্বর ২২, ২০২২ ১৩:২৬

    আগামী নির্বাচন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দিবাস্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন পূর্ণ হবে না। এ সময় মিয়ানমারের গোলাবর্ষণ নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

  • বিএনপি আন্দোলনের নামে রাজপথে সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করছে: কাদের

    বিএনপি আন্দোলনের নামে রাজপথে সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করছে: কাদের

    সেপ্টেম্বর ২১, ২০২২ ১৩:৩১

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে রাজপথে আবার সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। আজকাল বিএনপির নেতা-কর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে, এটা কিসের আলামত? এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়?

  • সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

    সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

    সেপ্টেম্বর ১২, ২০২২ ১৩:৫৭

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে আগামী ১৫ দিনের মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

  • সৈয়দা সাজেদা চৌধুরীর ইন্তেকাল: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

    সৈয়দা সাজেদা চৌধুরীর ইন্তেকাল: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

    সেপ্টেম্বর ১২, ২০২২ ০৪:৩৯

    বাংলাদেশের জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। রোববার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ​​​​​​​উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে আগস্টের শেষের দিকে তিনি সিএমএইচেভর্তি হয়েছিলেন।

  • এবার পরাজিত হব না- ফখরুল : আগামী নির্বাচনে ফয়সালা হবে- কাদের

    এবার পরাজিত হব না- ফখরুল : আগামী নির্বাচনে ফয়সালা হবে- কাদের

    সেপ্টেম্বর ০৩, ২০২২ ১৪:০৯

    দেশব্যাপী চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃঢ়তা ব্যক্ত করে বলেছেন, বিএনপি এবার কোনমতেই পরাজিত হবে না। এবার আমাদেরকে বিজয় লাভ করতে হবে। এর কোনো বিকল্প নাই। কারণ ভোলায় নুরে আলম, আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জে শাওনের আত্মত্যাগকে কোনমতেই বৃথা যেতে দেয়া যাবে না।

  • সরকার বিরোধী আন্দোলনে সহিংসতা: সরকার ও বিরোধী দলের পাল্টা পাল্টি অভিযোগ

    সরকার বিরোধী আন্দোলনে সহিংসতা: সরকার ও বিরোধী দলের পাল্টা পাল্টি অভিযোগ

    সেপ্টেম্বর ০২, ২০২২ ১৫:২৭

    সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলন চাঙ্গা করার জন্য এবং মিডিয়া কভারেজ পাবার জন্য বিএনপি নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে বলে দাবী করেছেন দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতীয় সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ প্রধান এমন অভিযোগ করেন।

  • বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিতে হামলা, আওয়ামী লীগের অস্বীকার

    বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিতে হামলা, আওয়ামী লীগের অস্বীকার

    আগস্ট ৩০, ২০২২ ১৫:৫০

    বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশ পালনকে কেন্দ্র  করে বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আজ দুপুর পর্যন্ত বিএনপির ১৬ নেতা-কর্মী আহত ও জখম হয়েছেন বলে দাবি করেছে দলটি। এ সময় অগ্নিসংযোগ করা হয়েছে একটি মোটরসাইকেলে।