-
শিগগিরই সংখ্যালঘু সুরক্ষা আইন- আনিসুল হক: 'সাম্প্রদায়িক ঘটনায় ফেসবুকও দায়ী'
অক্টোবর ২৪, ২০২১ ১৩:২১বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক আবারো আশ্বস্ত করে বলেছেন, সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি হিন্দু মন্দিরে আক্রমণ লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে অপরাধীরা ধরা পড়েছে, তদন্তও চলছে।
-
পীরগঞ্জে হিন্দু বাড়িতে হামলার 'অন্যতম হোতা' সৈকত ছিলেন ছাত্রলীগ নেতা
অক্টোবর ২৩, ২০২১ ২০:০৮রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় র্যাবের হাতে আটক হওয়া সৈকত মণ্ডল (২৪) রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগ বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। হামলার ঘটনার পর গত ১৮ অক্টোবর তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার।
-
'বিএনপি দায়িত্বহীন-পরশ্রীকাতর দলে পরিণত হয়েছে'
অক্টোবর ২১, ২০২১ ১৩:৪৭বিএনপিকে গুজব ও অপপ্রচার না চালিয়ে জনগণের পক্ষে কথা বলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব ভুলে গিয়ে বিএনপি এখন দায়িত্বহীন এক পরশ্রীকাতর দলে পরিণত হয়েছে।’
-
সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত
অক্টোবর ২০, ২০২১ ১৫:২২ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়। আর এ বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা।
-
'বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছেন'
অক্টোবর ২০, ২০২১ ১৩:২৯তিনি বলেছেন, যারা নিজেরা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, মেনে নিতে পারে না উন্নয়ন ও সমৃদ্ধি, তারাই জাতিকে বিভাজন করে দুর্বল এবং দেশের ইমেজ নষ্ট করতে। এ বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা।
-
শেখ হাসিনাকে বিশ্রামে যাবার পরামর্শ ডা. জাফরুল্লাহ’র
অক্টোবর ১৯, ২০২১ ১৬:৪৮বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ছোট বোন শেখ রেহানার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিশ্রাম নেবার পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
-
হিন্দু ভাইদের বলব ভয় নেই, শেখ হাসিনা সঙ্গে আছেন: কাদের
অক্টোবর ১৯, ২০২১ ১৩:১৪দেশের সনাতন ধর্মাবলম্বীদের পাশে শেখ হাসিনা আছেন, আওয়ামী লীগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। হিন্দু ভাইদের বলব, আপনাদের ভয় নেই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে।’
-
রংপুরে হিন্দুপল্লীতে হামলা: বিএনপির তদন্ত কমিটি গঠন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
অক্টোবর ১৯, ২০২১ ১১:১৭বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। সোমবার সন্ধ্যায় টুইট বার্তায় মিয়া সেপ্পো এ আহ্বান জানান ।
-
তথ্য প্রতিমন্ত্রীকে বহিষ্কার করা উচিত- জি এম কাদের : ক্ষমা চাইব না- ডা. মুরাদ
অক্টোবর ১৮, ২০২১ ১৮:১৪বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার পক্ষে কথা বলায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আওয়ামী লীগের বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম মানি না বলে সংবিধানের শপথ ভঙ্গ করেছেন। তাঁর উচিত পদত্যাগ করা।’
-
'সরকার কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে'
অক্টোবর ১৮, ২০২১ ১৪:৩৪সরকার কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।