-
আওয়ামী লীগ স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না:মির্জা ফখরুল
ডিসেম্বর ১৬, ২০২০ ১৪:৫৫আওয়ামী লীগ সরকারে বসে সবসময়ই জনগণের সাথে প্রতারণার রাজনীতি করছে। সেই সাথে দুর্নীতি আর লুটপাটের করে দেশকে ধ্বংস করে দিয়েছে। বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার বেলা ১১টার দিকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।
-
'সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করাই এবারের অঙ্গীকার’
ডিসেম্বর ১৬, ২০২০ ১৪:৩৯আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির যে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে, সেই বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা-এবারের বিজয় দিবসের অঙ্গীকার ।
-
বিএনপিই সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক: কাদের
ডিসেম্বর ১৪, ২০২০ ১৫:১০বঙ্গবন্ধুর ভাস্কর্যনির্মান প্রসংগে বিএনপিকে আবারো দায়ি করে ক্ষমতাসীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, বিএনপি পেছন থেকে মদদ দিচ্ছে। তারাই সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এটা প্রমাণিত।
-
বিএনপি’র প্রশ্রয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা করেছে: কাদের
ডিসেম্বর ১১, ২০২০ ১২:২৫বিএনপি’র প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় পার করছে: মির্জা ফখরুল
ডিসেম্বর ০৯, ২০২০ ১৩:৪২বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় পার করছে। শাসকগোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে। তারা বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করেছে। বর্তমান অবৈধ সরকার সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে।’
-
বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই: মির্জা ফখরুল
ডিসেম্বর ০৮, ২০২০ ১২:৪২বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো জঙ্গিবাদ নেই। সরকার বিভিন্ন সময়ে জঙ্গিবাদ দমনের নামে নাটকীয়তা করছে। বর্তমান সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে, বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়। আজ (মঙ্গলবার) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
-
ভাস্কর্য ইস্যু: নিরাপত্তায় ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ, হামলাকারীদের চরম মূল্য দিতে হবে-কাদের
ডিসেম্বর ০৭, ২০২০ ১২:৪০সারা দেশে থাকা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ও নির্মাণাধীন ভাষ্কর্যের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে জেলা ও উপজেলা সদর দপ্তরের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের অগ্রগতি এক মাসের মধ্যে আদালতকে জানাতে বলেছেন হাইকোর্ট।
-
বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে চার মাদ্রাসাছাত্র আটক
ডিসেম্বর ০৬, ২০২০ ১২:৪৭কুষ্টিয়ায় জেলা শহরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
-
ভাস্কর্য নিয়ে চলমান বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন: কাদের
ডিসেম্বর ০৫, ২০২০ ১২:১৩ভাস্কর্য নিয়ে চলমান বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা সরকারে আছি, আমাদের সব ব্যাপারে মাথা গরম করলে চলবে না। বিষয়টা হ্যান্ডেল করছেন প্রধানমন্ত্রী। সাহসিকতার সঙ্গে প্রতিকূল অনেক পরিস্থিতি মোকাবিলা করে তিনি এখানে এসেছেন। তিনি জানেন, কোন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়।’
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
নভেম্বর ৩০, ২০২০ ১৬:৪১বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ প্রশ্নে বিতর্ক এখন তুঙ্গে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২৯ জুলাই চট্টগ্রাম মহা নগরের হালিশহর বড়পোল মোড়ে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ ।