-
ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ: কাদের
নভেম্বর ২৮, ২০২০ ১২:৪৬বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে বিতর্কের সৃষ্টি করা হয়েছে,তার পেছেনে কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
-
করোনার গতিপ্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল: কাদের
নভেম্বর ২৭, ২০২০ ১২:১৫আমরা করোনার চেয়েও শক্তিশালী-কয়েকমাস আগে এমন বক্তব্য দিয়ে হাসির খোরাক যুগিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন বলছেন, “করোনা গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল, তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছে।“
-
বিএনপি’র মুখে গণতন্ত্রের কথা হাস্যকর: কাদের
নভেম্বর ২৬, ২০২০ ১৩:৩০বিদেশিদের কাছে নয়, দেশের জনগণের কাছে নালিশ করতে বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে আর রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তাদের মুখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা মানায় না।
-
ক্ষমতা কচুপাতার শিশির বিন্দুর মতো, আজ আছে কাল নেই: কাদের
নভেম্বর ২৩, ২০২০ ১৩:১৯আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি দল দেশের শান্তি নষ্ট করে, স্থিতিশীলতার পরিবর্তে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এমন কোনো অপচেষ্টা নেই যা তারা করছে না। তবে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। তারা মুখে গণতন্ত্রের কথা বলে। প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চা করে। যে ফল তারা বয়ে আনতে চাইছে তা কখনো আসবে না।
-
আওয়ামী লীগ সরকারে আছে বলেই অর্থনীতির চাকা এখনও সচল রয়েছে: প্রধানমন্ত্রী
নভেম্বর ২২, ২০২০ ১৬:২৩বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারে এসে সারাদেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছে বলেই দেশের অর্থনীতির চাকা এখনও সচল রয়েছে।
-
প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়: ওবায়দুল কাদের
নভেম্বর ২১, ২০২০ ১৫:২৪আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়। আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না।
-
নৈরাজ্য, হত্যা ও সন্ত্রাস-চর্চা বিএনপি জন্ম থেকেই করছে: কাদের
নভেম্বর ১৮, ২০২০ ১৬:০৭আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী বিএনপি’কে সমালোচনা করে বলেছেন, দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানি ও পরিচর্চা বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে।
-
বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার মূলনীতি থেকে সরবে না: সজীব ওয়াজেদ জয়
নভেম্বর ১৮, ২০২০ ০৯:১৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন ধর্মনিরপেক্ষতার মূলনীতি থেকে সরে যেতে পারে না। আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা সবাই বাঙালি।
-
মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত, কুমিল্লায় যুবলীগ কর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন
নভেম্বর ১৭, ২০২০ ১৩:০৩মাগুরা সদর উপজেলার নন্দলালপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় জাকির হেসেন লিটন (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। সোমবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
-
'আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কেন গাড়িতে আগুন দিয়ে বদনামের ভাগীদার হবে?'
নভেম্বর ১৬, ২০২০ ২২:০৭বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১১টি বাসে হঠাৎ আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি করোনার এই দুঃসময় কাজে লাগিয়ে নিজেদের ফায়দা লুটতে চাইছে। নিজেরা বাসে আগুন দিয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চাইছে। বিএনপি যেন এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে।