-
ভারতের সঙ্গে ন্যাটো সামরিক জোটের মতোই অংশিদারিত্ব চায় আমেরিকা
মে ২১, ২০১৬ ১৮:৫৭আমেরিকার আইন প্রণেতারা ভারতের সঙ্গে ন্যাটো সামরিক জোটের মতোই অংশিদারিত্ব চান । ভারতের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
-
লিবিয়ায় যে কোনো দিন মোতায়েন হতে পারে মার্কিন সেনা
মে ২১, ২০১৬ ০৮:১৪মার্কিন সেনাপ্রধান মেরিন জেনারেল জোসেপ ডানফোর্ড বলেছেন, লিবিয়া যে কোনো দিন সেনা ও সমরোপকরণ মোতায়েন করতে পারে আমেরিকা। এ বিষয়ে লিবিয়া সরকারের সঙ্গে গভীর আলোচনা চলছে বলেও জানান তিনি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর সেনাপ্রধানদের বৈঠকে যোগ দেয়ার পর আমেরিকা ফেরার পথে এ মন্তব্য করেন তিনি।
-
পূর্ব ইউরোপে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে ন্যাটো: কেরি
মে ২০, ২০১৬ ০৬:৫৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, পূর্ব ইউরোপে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে এ ঘোষণা দেন তিনি।
-
ইরানের কাছ থেকে ভারি পানি কেনার চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে আমেরিকা
মে ২০, ২০১৬ ০৭:২৪ইরানের কাছ ভারি পানি কেনার চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। মার্কিন জ্বালানিমন্ত্রী আর্নেস্ট মোনিজ এ কথা জানিয়েছেন। ইরানের কাছ থেকে ৮৬ লাখ ডলার ব্যয়ে ৩২ টন ভারি কিনবে বলে এর আগে জানানো হয়েছিল।
-
মার্কিন গোয়েন্দা বিমানের তৎপরতা অবিলম্বে বন্ধ করুন: আমেরিকার প্রতি চীন
মে ২০, ২০১৬ ০৬:২১চীন নিজ সীমান্তের কাছে মার্কিন গোয়েন্দা বিমানের তৎপরতা বন্ধের দাবি জানিয়েছে। চীনের দুই বিমান মার্কিন একটি গোয়েন্দা বিমানের গতিরোধ অনিরাপদ ভাবে করেছে বলে পেন্টাগনের দাবির পর এ আহ্বান জানাল বেইজিং। দক্ষিণ চীন সাগরের আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করা হয়েছিল।
-
গুয়ামে মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
মে ১৯, ২০১৬ ০৮:৪৯মার্কিন একটি বি-৫২ কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের মার্কিন বিমান বন্দরে বিধ্বস্ত হয় এটি।
-
সিরিয়ায় রুশ সেনা শক্তি তেমন হ্রাস পায় নি: দাবি করল পেন্টাগন
মে ১৯, ২০১৬ ০৫:২২পেন্টাগন দাবি করেছে, সিরিয়া থেকে রাশিয়া আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরও সেখানে মোতায়েন রুশ সামরিক শক্তি তেমন হ্রাস পায় নি। যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে আংশিক সেনা প্রত্যাহার করা হবে বলে গত মার্চে ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
-
মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করল চীনের ২ যুদ্ধবিমান
মে ১৯, ২০১৬ ০৪:০৫দক্ষিণ চীন সাগরে মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করেছে চীনের দুইটি যুদ্ধবিমান। মার্কিন গোয়েন্দা বিমানটির গতি অনিরাপদ ভাবে রোধ করা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।
-
‘পাকিস্তান পরমাণু বোমা তৈরির কর্মসূচি থেকে সরে আসবে না’
মে ১৮, ২০১৬ ০৮:৪০পাকিস্তান পরমাণু বোমা তৈরির কর্মসূচি থেকে সরে আসবে না । বোমা বানানোর কাজে ব্যবহৃত পরমাণু উপাদান তৈরি বন্ধ রাখার বিষয়ে আলোচনার মার্কিন দাবি নাকচ করে দিয়ে এ কথা জানিয়েছে ইসলামাবাদ। পরমাণু অস্ত্র বিস্তার রোধ ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনার পর এ তথ্য প্রকাশিত হলো।
-
পরমাণু বিষয়ে কিমের সঙ্গে আলোচনা করতে চান ডোনাল্ড ট্রাম্প
মে ১৮, ২০১৬ ০৬:২৬আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পিয়ংইয়ং’কে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি।