সিরিয়ায় রুশ সেনা শক্তি তেমন হ্রাস পায় নি: দাবি করল পেন্টাগন
মে ১৯, ২০১৬ ০৯:৫২ Asia/Dhaka
পেন্টাগন দাবি করেছে, সিরিয়া থেকে রাশিয়া আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরও সেখানে মোতায়েন রুশ সামরিক শক্তি তেমন হ্রাস পায় নি। যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে আংশিক সেনা প্রত্যাহার করা হবে বলে গত মার্চে ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বাগদাদভিত্তিক মার্কিন সামরিক মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, সত্যি কথা বলতে কি, সিরিয়ায় মোতায়েন রুশ সামরিক বাহিনীর সক্ষমতা আগের মতই রয়েছে বা আগের কাছাকাছি অবস্থায় রয়েছে।
দেশটিতে রাশিয়ার বিমান, পদাতিক বাহিনী এবং গোলন্দাজ বাহিনীর শক্তি আগের মতই রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্পেৎসনাজ বা রুশ কমান্ডো দল এখনো সিরিয় বাহিনীকে পরামর্শ এবং সহযোগিতা দিচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯
ট্যাগ