• মার্কিন প্রতারণার মোকাবেলা করবে ইরান: জুমা নামাজের খতিব

    মার্কিন প্রতারণার মোকাবেলা করবে ইরান: জুমা নামাজের খতিব

    মে ০৬, ২০১৬ ১৪:২৯

    তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি বলেছেন, মার্কিন বাড়তি দাবি মেনে নেবে না তেহরান। তিনি আরো বলেছেন, নিজস্ব শক্তি দিয়ে মার্কিন প্রতারণা মোকাবেলা করবে ইরান।

  • যৌন নির্যাতনের ঘটনায় বেসামাল মার্কিন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা

    যৌন নির্যাতনের ঘটনায় বেসামাল মার্কিন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা

    মে ০৬, ২০১৬ ১৩:২৭

    মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, শাস্তি কিংবা প্রতিশোধ মূলক ব্যবস্থা নেয়ার ভয়ে সেনাবাহিনীতে যৌন নির্যাতনের ঘটনার বেশিরভাগই প্রকাশিত হয় না। পেন্টাগনে এ ব্যাপারে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতনের বিষয়ে প্রায় ৬০০০ অভিযোগ জমা পড়েছে। এতে বলা হয়েছে, ২০১২ সালের তুলনায় ২০১৪ ও ২০১৫ সালে ৩৬০৪টি যৌন নির্যাতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সেই তুলনায় বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতনের ঘটনা প্রায় দ্বিগুণ হয়েছে।

  • নৌমহড়ায় আমেরিকা-জাপান-ভারত: উদ্বেগ চীনের

    নৌমহড়ায় আমেরিকা-জাপান-ভারত: উদ্বেগ চীনের

    মে ০৬, ২০১৬ ০৮:৪৩

    আমেরিকা এবং জাপানের সঙ্গে নৌমহড়ায় অংশ গ্রহণ করবে ভারত এবং আগামী মাসে জাপানের ওকিনওয়া দ্বীপের পূর্বে এ মহড়া অনুষ্ঠিত হবে।

  • আমেরিকা নির্ভরযোগ্য বন্ধু নয়: পাক সিনেটর

    আমেরিকা নির্ভরযোগ্য বন্ধু নয়: পাক সিনেটর

    মে ০৬, ২০১৬ ০৮:১২

    এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির চুক্তির শর্ত থেকে সরে যাওয়ায় পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক সিনেট কিমিটি কঠোরভাবে আমেরিকার সমালোচনা করেছে। কমিটির বলেছে, পাকিস্তানের আসল সত্য অনুধাবন করা উচিত যে, “আমেরিকাকে কখনো বিশ্বাস করা যায় না।”

  • ‘এফ-১৬ নিয়ে সংকট দূর না হলে অন্য দেশ থেকে বিমান কেনার কথা ভাববে পাকিস্তান’

    ‘এফ-১৬ নিয়ে সংকট দূর না হলে অন্য দেশ থেকে বিমান কেনার কথা ভাববে পাকিস্তান’

    মে ০৫, ২০১৬ ০৮:৪৫

    পাকিস্তান আমেরিকাকে বলেছে, এফ-১৬ জঙ্গিবিমান কেনার তহবিল যোগান নিয়ে মার্কিন সংকট নিরসন না হলে অন্য দেশ থেকে ভিন্ন বিমান কেনার কথা বিবেচনা করবে ইসলামাবাদ।

  • ‘পারস্য উপসাগরে  স্থিতিশীলতা বজায়ে যা দরকার তাই করবে ইরান’

    ‘পারস্য উপসাগরে স্থিতিশীলতা বজায়ে যা দরকার তাই করবে ইরান’

    মে ০৫, ২০১৬ ০৭:২৩

    পারস্য উপসাগরে আমেরিকার নাক গলানোর প্রতিবাদ জানিয়ে তেহরান বলেছে, এ এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনে যা কিছু দরকার তা করবে ইরান।

  • আমেরিকার বিরুদ্ধে ১৯০টিরও বেশি আইনি লড়াইয়ে নামবে ইরান

    আমেরিকার বিরুদ্ধে ১৯০টিরও বেশি আইনি লড়াইয়ে নামবে ইরান

    মে ০৪, ২০১৬ ১৫:৪৯

    ইরানের সিনিয়র সাংসদ আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, তার দেশের বিরুদ্ধে মার্কিন আদালতে ৯০টি নতুন মামলার মোকাবেলায় ইরানি আদালতে ওয়াশিংটনের বিরুদ্ধে ১৯০টিরও বেশি মামলা দায়ের করা যায়। ইরান এইসব মার্কিন শত্রুতার জবাব দেয়ার দেয়ার জন্য নানা মাধ্যম ও উপকরণ জড়ো করছে বলেও তিনি জানান।

  • ‘আরব দেশগুলোর কাছে এফ-৩৫ বিক্রি করবে না আমেরিকা’

    ‘আরব দেশগুলোর কাছে এফ-৩৫ বিক্রি করবে না আমেরিকা’

    মে ০৪, ২০১৬ ১৫:১৯

    ইহুদিবাদী ইসরাইলকে সুনির্দিষ্টভাবে আশ্বস্ত করে আমেরিকা বলেছে, আরব দেশগুলোর কাছে অত্যাধুনিক জঙ্গিবিমান এফ-৩৫ বিক্রি করা হবে না। ইসরাইল মনে করে, মার্কিন এ বিমান আরব দেশগুলোর হাতে পৌঁছালে তারা সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে যাবে।

  • আলেপ্পোয় সন্ত্রাসী-সিরিয় সেনাদের তীব্র সংঘর্ষ: কয়েক ডজন নিহত

    আলেপ্পোয় সন্ত্রাসী-সিরিয় সেনাদের তীব্র সংঘর্ষ: কয়েক ডজন নিহত

    মে ০৪, ২০১৬ ১৩:০৮

    সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী ও সরকারি সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এইসব সংঘর্ষে উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে বলে নানা সূত্র থেকে খবর আসছে। নিহতের সংখ্যা কয়েক ডজন বলা হচ্ছে যদিও হতাহতের সংখ্যা নিয়ে পরস্পর-বিরোধী তথ্য দিচ্ছে নানা মাধ্যম।

  • ‘ভুল থেকে শিক্ষা না নিলে পরিণতি ভোগ করবে আমেরিকা’

    ‘ভুল থেকে শিক্ষা না নিলে পরিণতি ভোগ করবে আমেরিকা’

    মে ০৪, ২০১৬ ০৬:৪৫

    ইরানের ইসলামী গার্ড বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, সাম্প্রতিক ভুল থেকে শিক্ষা গ্রহণ না করলে আমেরিকাকে চরম পরিণতি ভোগ করতে হবে। ইরানের টেলিভিশনে প্রচারিত বক্তব্যে এ কথা বলেন তিনি।