-
পশ্চিমা বিশ্বের আধিপত্যের অবসান ঘটছে: ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী
জুলাই ১৭, ২০২২ ১০:৩৯ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো প্রাচ্য পশ্চিমাদের সমকক্ষ হতে চলেছে। সারা বিশ্বে আমেরিকা এবং তার মিত্রদের আধিপত্য কমে আসছে আর এ কারণেই প্রাচ্য ক্ষমতার মঞ্চে উঠে আসছে।
-
৬১ মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করল ইরান
জুলাই ১৭, ২০২২ ০৭:০৩সন্ত্রাসবাদী সংগঠন মুজাহিদিনে খাল্ক বা এমকেও-কে সমর্থন ও মদদ দেয়ার জন্য আমেরিকার ৬১ জন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। এর মধ্যে আমেরিকার বর্তমান এবং সাবেক সরকারের কর্মকর্তারা রয়েছেন।
-
জেদ্দা সম্মেলনে ‘আরব ন্যাটো’ গঠনের বিষয়টি উত্থাপিত হয়নি: রিয়াদ
জুলাই ১৭, ২০২২ ০২:৩৭সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, জেদ্দায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আরব নেতাদের শীর্ষ সম্মেলনে ‘আরব ন্যাটো’ গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়নি। তিনি আরো বলেন, রিয়াদ তেহরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চায়।
-
আমেরিকাও অনেক ভুল করেছে: বাইডেনকে বিন সালমানের কটাক্ষ
জুলাই ১৭, ২০২২ ০২:০৯সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কটাক্ষ করে বলেছেন, আমেরিকাও ইরাক যুদ্ধের মতো অনেক ভুল করেছে। শুক্রবার জেদ্দায় বিন সালমানের সঙ্গে সাক্ষাতে সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য সরাসরি যুবরাজকে দায়ী করেন বাইডেন। এর জবাবে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে আমেরিকাকে কাঠগড়ায় দাড় করান বিন সালমান।
-
আপনার ইচ্ছামত পশ্চিম এশিয়াকে গঠন করার চিন্তা ভুলে যান
জুলাই ১৬, ২০২২ ১৬:৩০পশ্চিম এশিয়ায় আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে চীন বলেছে, আপনাদের ইচ্ছামত পশ্চিম এশিয়াকে গঠন করার কথা ভুলে যান।
-
বাইডেনের পশ্চিম এশিয়া সফরের লক্ষ্য প্রতিরোধ শক্তির মোকাবেলায় আরব-ন্যাটো গঠন
জুলাই ১৬, ২০২২ ১৩:৪৫ফিলিস্তিনী কর্মকর্তারা মনে করেন বাইডেনের পশ্চিম এশিয়া সফর প্রতিরোধ শক্তির বিরুদ্ধে ইসরাইল ও আমেরিকার দুর্বলতা ও ব্যর্থতার প্রমাণ। গত ১৩ জুলাই বাইডেন অধিকৃত ফিলিস্তিনে যান এবং মাহমুদ আব্বাস ও ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। গতকাল তিনি সৌদি আরব সফরে গিয়ে আরব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
-
মধ্যপ্রাচ্যে ইসরাইলকে গ্রহণযোগ্য করে তোলার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে: হামাস
জুলাই ১৬, ২০২২ ০৯:০৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, কথিত জেরুজালেম ঘোষণার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরাইলকে মধ্যপ্রাচ্যে গ্রহণযোগ্য করে তোলার যে চেষ্টা চালাচ্ছেন তা ব্যর্থ হবে।
-
ইরান-বিরোধী যৌথ ঘোষণায় সই করলেন বাইডেন ও লাপিদ
জুলাই ১৫, ২০২২ ০৫:০০ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। তেহরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। এ নিয়ে তারা একটি যৌথ ঘোষণায় সই করেছেন।
-
বিশ্ব পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে: তুলসি গাব্বার্ড
জুলাই ১৫, ২০২২ ০৩:৫৪মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিশ্বকে ভয়াবহ পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে প্রক্সি যুদ্ধে লাগিয়ে দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।
-
ইসরাইলে বাইডেনের সফরের বিরুদ্ধে গাজায় বিক্ষোভ; 'আমেরিকাও অপরাধী'
জুলাই ১৪, ২০২২ ১৪:৩২মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইল সফরের বিরুদ্ধে গাজায় বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা। তারা তেল আবিবের সব অপরাধযজ্ঞে ওয়াশিংটনকে অংশীদার হিসেবে ঘোষণা করেছেন।